somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোশারফ হোসেন ০০৭
বেলাশেষে ক্লান্ত-তৃষ্ণার্ত পথিকের ন্যায় আসলাম সামুর তীরে, রেখে যেতে চাই কিছু অবিস্মরণীয় কীর্তি । পারি না আর না পারি, চেষ্ঠার ত্রুটি রাখবো না, এই ওয়াদা করছি ।

মেয়েটি কেমন যেন............ খুব মিষ্টি :`> :`>

১৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

- হ্যালো ,কে ?
- একটি কবিতা শুনবেন ?
- আজকেও ?
- আজকেও মানে ? রোজ রোজ কি আমি আপনাকে একই কবিতা শুনাই ?
- সে না হয়, ঠিক আছে । কিন্তু আমি কি আপনাকে কবিতা শুনতে হাতে-পায়ে ধরি ?
- আচ্ছা, আপনি এমন কেন বলুন তো ?
- কেমন ?
- এই যে, মনে হয় সবই বলেন অথচ কিছুই বলেন না ।
- তার মানে ?
- আচ্ছা, সব মেয়েরা কি একটু কম বোঝে নাকি আপনি স্পেশাল কেউ ?
- মানে ?
- থাক, আর মানে মানে কইরেন না । এখন কবিতাটা শুনাই শোনেন মনোযোগ দিয়ে । আর কবিতা বলার মধ্যে দয়া করে কোন কথা বলবেন না । তাহলে শুরু করিঃ

"বিদায় বেলায় রাহেলা বানুকে দেখতে পাই নাই
আমি জানি কতটা ব্যাকুল একটি চোখের চাহনি হতে পারে
আমি জানি কৃষ্ণচূড়ার ফুল হাতে কতটা অপেক্ষা করা যায়
আমি জানি একটি হাসির জন্য একে-৪৭ এর গুলিও খাওয়া যায়
আমি আরও কত কিছু জানি, কিন্তু আমি হিসেব মেলাতে বসিনি ।

আমি মানুষ, সেটাই আমার পরিচয়, নখদর্পণযুক্ত পশু আমি
আমিত্বের বড়াই করতে করতে আমি আরেকজনকে তুচ্ছ করছি
নিজের বেহালার সুর অন্যকে বাজাতে দেখে আমি ক্রোধান্বিত হয়েছি
মনে মনে ভেবেছি ১০১টা উপায় যাতে পৃথিবীকে আমি শেষ করতে পারি
আমি মানুষকে মানুষ বলি না, বলি পশু, নিজেদের অস্তিত্ব বাঁচাতে
আজ নিজেরাই যুদ্ধে লিপ্ত হয়ে অসহায়কে বিলুপ্ত করছে এরা
আর কয়েকটা বছর পর জাদুঘরেই দেখা যাবে মানুষ, সত্যিকারের মানুষ ।"


- কেমন হয়েছে, বলেন তো ?
- হুম, ভালো হয়েছে । তবে একটা বিষয় খটকা লাগলো ?
- কি ?
- এই রাহেলা বানুটা কে, আপনার গার্লফ্রেন্ড ? (বলেই জোরে জোরে হাসিতে ফেটে পড়লো মেয়েটি)
- ধুর, আপনি না ......
- আমি কি ?
- কেমন যেন......
- কেমন ?
- কেমন যেন...... খুব মিষ্টি ।
- তার মানে ?
- ধুর, সব মানে মানে করবেন না তো । সব মানের কিন্তু উত্তর থাকে না । সেগুলোর উত্তর নিজে থেকেই খুঁজে নিতে হয় । (বলেই ছেলেটি ফোন কেটে দিলো)

মেয়েটার উত্তর যদি না হয়, সে নির্ঘাত মরেই যাবে ।
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পঁই পঁই করে হিসাব রাখতে হবে, নতুবা বিপদে!

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪

আমরা ক'জনা বেশ কিছুদিন আগে ব্যবসা শুরু করেছি। প্রথমেই একজনকে হিসাবের সব দ্বায়িত্ব দেওয়া হয়েছে। আমি নিয়েছিলাম মার্কেটিং ও টেকনিক্যাল সাইড গুলির দ্বায়িত্ব। সৌদীতে অনেক POS রেডিমেড পাওয়া গেলেও আমি... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে কোন 'জঙ্গী' নেই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:২৫

'জং' শব্দটার অর্থ 'যুদ্ধ'। এভাবে, জঙ্গী কথাটার অর্থ দাঁড়ায় - যোদ্ধা বা যুদ্ধ করেন। যে কোন যুদ্ধই প্রাণহানি ডেকে আনে। আগের কালে, রাজারা যুদ্ধ করে দেশ জয় করতেন। তাঁদের অণ্যে... ...বাকিটুকু পড়ুন

এই প্রথম খাল বাবার পলিটিক্যাল ম্যাচুরিটির নিদর্শন পেলাম

লিখেছেন অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

ভাষণময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫১


বিশ্বাসগুলো হাবুডুবু খাচ্ছে
ভাগ্যের কম দোষটার হাত
ঝাঁকনি কম নেই তো- তাহলে
বিশ্বাসগুলো মরে যাচ্ছে এই;
মাটির আনন্দটা শুধু ফুল গন্ধ
নাকের সুসংবাদ যে দৌড়াচ্ছে
রাতের ঘুমটা যেনো স্বপ্নবিরল কষ্ট
ভোরের শিশির গড়ে না আর শক্ত;
তবু নিশ্বাসে... ...বাকিটুকু পড়ুন

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

×