somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোশারফ হোসেন ০০৭
বেলাশেষে ক্লান্ত-তৃষ্ণার্ত পথিকের ন্যায় আসলাম সামুর তীরে, রেখে যেতে চাই কিছু অবিস্মরণীয় কীর্তি । পারি না আর না পারি, চেষ্ঠার ত্রুটি রাখবো না, এই ওয়াদা করছি ।

বিভ্রান্তিমূলক ভালোবাসা, অতঃপর...... :|| :-*

১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

- I knew it. I knew it. দোস্ত, তোকে বলেছিলাম না হয়ে যাবে, হয়ে গেছে রে দোস্ত, একবারেই হয়ে গেছে এবার ।
- কি বলিস, সত্যি ? কবে, কোথায়, কখন ?
- আরে বলছি, বলছি সবই বলছি । আগে একটা কোল্ড ড্রিংকস্‌ তো খাওয়া ।
- কি যে বলিস না, তোর একটা লাইন হইছে জীবনে প্রথমবারের মত, তোরে আমরা কেন, তুই তো আমাদের খাওয়াবি, তাই না ?

মহিমের বোধ হয় এইবার গতিই একটা হয়েই গেছে । কলেজে নাহিন, সুব্রত, বেলায়েত, সুহান সবার মাঝে আসরের মধ্যমণি তাই আজকে মহিমই । মেয়েটা আর কেউ না, মহিমের খালাতো বোনের বান্ধবী । মহিমের বাড়ি থেকে হাঁটা দূরত্বে সাত-আটটা বাড়ির পরেই প্রেমাদের বাড়ি । এই প্রেমার প্রেমেই হাবুডুবু খাচ্ছে মহিম আজ থেকে প্রায় দুই বছর হয়ে গেছে । খালাতো বোনের বান্ধবী সেই সুবাদে প্রেমাদের বাড়িতে অনিয়মিত যাতায়াত ছিলও মহিমের । বয়সে যদিও মাত্র দুই বছরের ব্যবধান, তবু কেমন জানি অজানা আকর্ষণে জড়িয়ে ফেলেছে মহিম নিজেকে । এটার শুরু বোধ হয় হয়েছিল যেদিন প্রথম মহিম আর প্রেমার পরিচয় হয় নয়নার মাধ্যমে মানে মহিমের খালাতো বোনের মাধ্যমে ।

- কি হয়েছে রে দোস্ত, একটু খুলে বলবি তো...
- দোস্ত, দুইদিন আগে সন্ধ্যার দিকে প্রেমার ফোন হঠাৎ করেই আমার মোবাইলে...
- তারপর ?
- আমি খুব অবাক হয়েই ফোনটা রিসিভ করলাম । ফোন ধরেই শুনি ও কাঁদছে । আমি তো অবাক । কি হয়েছে, আমি জিজ্ঞেস করলাম । প্রেমা বললো, ভাইয়া, মায়ের অনেক জ্বর, বাবাও জেলার বাইরে । কি করবো কিছুই বুঝতেছি না । আপনি কি একটু আমাদের বাড়িতে আসবেন ?
- কি বলিস দোস্ত !! দুনিয়ায় এত মানুষ থাকতে সরাসরি তোকেই ফোন !!?? এরপর ?
- এরপর আর কি, আমি গেলাম । এরপর অ্যান্টির জন্য ঔষুধ কিনে নিয়ে আসলাম । পরের দিন একেবারেই সুস্থ উনি । তোরা যদি একবার প্রেমার মুখে হাসিটা দেখতি, যেটা আমার দিকে তাকিয়ে দিয়েছিল গতকাল ও !! পাগল হয়ে যাবো রে দোস্ত, একেবারে পাগলই হয়ে যাবো ।

এতক্ষণ আসরে থেকেও সুব্রত কেমন জানি নীরব হয়েই ছিল । সুহান ব্যাপারটা খেয়াল করলো, কারণ সুব্রতই আসর মাতিয়ে রাখে বেশিরভাগ সময় । তাই ব্যাপারটা একটু আশ্চর্যই ঠেকে সুহানের কাছে । সুহান ব্যাপারটা বেলায়েতের কানে কানে বললে বেলায়েতও একমত হয় ।

- কি রে সুব্রত ? তুই যে একেবারেই চুপ !! কাহিনী কি রে ?
- না, মানে...
- মানে, মানে করছিস কেন ?

এবার সবার আকর্ষণ মহিমের দিক ঠেকে ঘুরে সুব্রতের দিকে হলো । এবার নাহিনই সুব্রতের দিকে তাকিয়ে বললো,

- কোন কাহিনী ঘটেছে নাকি রে ?
- দোস্ত, আমি বলতে চাচ্ছি না, বললে হয়তো মহিমের মনটাই খারাপ হয়ে যাবে ।

এই কথা শুনে মহিম নড়েচড়ে বসলো, সেই এবার সুব্রতের দিকে তাকিয়ে প্রশ্ন করলো ।

- কাহিনী কি রে, ঝেড়ে কাশ তো । আমার মন খারাপ হবে কেন ?
- দোস্ত আসল কাহিনী হচ্ছে গিয়ে, আমার এলাকার এক বড় ভাই নাম বিকাশ, তার সাথে প্রেমার রিলেশন আজ থেকে পাঁচ বছর আগে থেকেই । আমি এই কারণেই কিছু বলছি না এতক্ষণ, কারণ বিষয়গুলো তোদের জানা নেই, বিশেষ করে তোর জানা নেই কিভাবে, সেটা ভেবেই অবাক হচ্ছি আমি ।

মহিমের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো । ও প্রেমাকে অনেক ভালোবাসে আর প্রতিদিন ভালোবাসার পরিমাণটুকু খালি বৃদ্ধিই পেয়েছে । নাহিন মহিমের পিঠ চাপড়ে দেয় আর বলে,

- দোস্ত, বাদ দে । মেয়েরা বেশিরভাগ ছেলের সাথে অদ্ভুত এক সম্পর্ক তৈরি করে । মায়ার সম্পর্ক । ছেলেগুলোর অনেকেই সেই মায়ার জালে ফেসে যায় । আসলে জানিস কি, মেয়েদের বেস্ট ফ্রেন্ড ছেলেরাই হয় আবার ছেলেদের বেস্ট ফ্রেন্ডও ছেলেরাই হয় । এখানেই মেয়ে আর ছেলের মধ্যে পার্থক্য । ভুলে যা, ঐ মেয়েকে মনে রেখে শুধু শুধু কষ্ট বাড়িয়ে লাভ কি হবে, তুই-ই বল ।
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৫৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×