somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোশারফ হোসেন ০০৭
বেলাশেষে ক্লান্ত-তৃষ্ণার্ত পথিকের ন্যায় আসলাম সামুর তীরে, রেখে যেতে চাই কিছু অবিস্মরণীয় কীর্তি । পারি না আর না পারি, চেষ্ঠার ত্রুটি রাখবো না, এই ওয়াদা করছি ।

সড়কে ভাঙ্গা ব্রিজের কারণে বিপাকে জনপদ - কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি :-* :|

১৮ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যশোর জেলার সদর উপজেলার চাঁচড়া এলাকা মোটামুটি অনেকেই চিনে থাকবেন । চিনে থাকবেন এই কারণে বললাম যে চাঁচড়া এলাকাটি বিখ্যাত মাছ চাষের ন্য । এই চাঁচড়ার প্রায় আশেপাশের আট-দশ কিলোমিটার এরিয়ার মধ্যে এমন কোন পুকুর নেই, যেখানে মাছ চাষ হয় না । তাছাড়া খুলনা থেকে কুষ্টিয়াগামী কিংবা ঢাকা থেকে খুলনাগামী (আরিচা হয়ে পার হওয়া যানবাহনগুলো) যানবাহনগুলো এই চাঁচড়া এলাকার মধ্যে দিয়ে পার হয়ে থাকে । এই চাঁচড়া মোড় দিয়ে ভিতরের রোড যেটা রাজগঞ্জ রোড (মনিরামপুর অভিমুখী রোড) নামে পরিচিত । সেই রাজগঞ্জ রোড দিয়ে সোজা প্রায় ৪-৫ কিলোমিটার ভিতরের দিকে চলে গেলে পড়ে ভাতুরিয়া ইউনিয়ন । সেই ভাতুরিয়া ইউনিয়ন ছাড়িয়ে কিছুদূর গেলেই পড়ে সাড়াপোল বাজার । এই সাড়াপোল বাজারের অতি নিকটবর্তী একটি গ্রাম কালাবাঘা । এই কালাবাঘা গ্রামটির ভিতর দিয়ে চলে গেছে এই রাজগঞ্জগামী রোডটি । এই রোড দিয়ে যেতে গেলে নিচের ভাঙ্গা ছোটখাট ব্রিজটি পরে ।



ঠিক কোন কারণে ভেঙে গেছে তা জানা না গেলেও, এই ভাঙ্গা ব্রিজটির কারণে দৈনিক অসুবিধার সম্মুখীন হচ্ছে শত শত মানুষ । এই ভাঙ্গা ব্রিজটির কারণে ব্রিজের কাছাকাছি এসে নেমে গিয়ে ব্রিজ পার হয়ে আবার যানবাহনে উঠার জন্য অনেক মূল্যবান সময়ও নষ্ট হচ্ছে আশেপাশে বসবাসকারী মানুষগুলোর । এই রোড দিয়ে খুব বেশি ভারী যানবাহন চলাচল করে না । কিছু টেম্পু-পিকাপ কিংবা ব্যাটারি চালিত অটো চলতে দেখা যায় এখানে । একসাথে বিপরীত মুখী দুইটি যানবাহন কখনই ব্রিজটির উপরে উঠে ব্রিজ পার হতে পারে না । এমনকি এই ভাঙ্গা ব্রিজটির কারণে অনেক সময় উল্টে যায় নসিমন-টেম্পুও । ছোটখাট দুর্ঘটনার কথা যদি বাদও দেই, তবে বড় ধরনের ঝুঁকিগুলো চোখ এড়ানো সম্ভব নয় একেবারেই ।

নিচের ছবিগুলো খেয়াল করলেই আমার কথার প্রমাণ মিলবে ।





ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে সদয় দৃষ্টির কারণে রোজ ঐ পথে চলাচলকারী লোকগুলোর কষ্ট একটু হলেও কমে ।



উল্লেখ্য আমি গত কয়েকদিন আগে নিজে ঐ পথে সাইকেল চালিয়ে গিয়েছিলাম প্রায় ৫-৬ কিলোমিটার ভিতরে নিজের একটা ব্যক্তিগত কাজে । আমার হালুয়া তো টাইট হয়েছেই কিন্তু কৌতূহলবশত ব্রিজ দিয়ে চলাচলকারী মানুষগুলোর দুর্ভোগ বেশ কিছুক্ষণ ধরে দাড়িয়ে দেখে মনে হলো সরাসরি কিছু না করতে পারি, একটি পোস্ট তো এই সম্বন্ধে দেওয়াই যায় ।
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৫২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×