somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোশারফ হোসেন ০০৭
বেলাশেষে ক্লান্ত-তৃষ্ণার্ত পথিকের ন্যায় আসলাম সামুর তীরে, রেখে যেতে চাই কিছু অবিস্মরণীয় কীর্তি । পারি না আর না পারি, চেষ্ঠার ত্রুটি রাখবো না, এই ওয়াদা করছি ।

সেন্টমার্টিনে এক বিদেশীর কাছে জীবন শিক্ষা - বাস্তব অভিজ্ঞতার আলোকে - পর্ব - ৪ (শেষ পর্ব)

১৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগের পর্বগুলো পড়ুনঃ
সেন্টমার্টিনে এক বিদেশীর কাছে জীবন শিক্ষা - বাস্তব অভিজ্ঞতার আলোকে - পর্ব - ১
সেন্টমার্টিনে এক বিদেশীর কাছে জীবন শিক্ষা - বাস্তব অভিজ্ঞতার আলোকে - পর্ব - ২
সেন্টমার্টিনে এক বিদেশীর কাছে জীবন শিক্ষা - বাস্তব অভিজ্ঞতার আলোকে - পর্ব - ৩



- আপনি একা একা ঘুরছেন এই দ্বীপে ? চিনতে সমস্যা হচ্ছে না ?
- না, গুগল ম্যাপ আছে না । ওটা তো বেশ সাহায্য করে এক্ষেত্রে ।
- (এতক্ষণ বুঝলাম, তিনি কেন মোবাইলের দিকে তাকিয়ে তাকিয়ে হাটছিলেন) আচ্ছা, কক্সবাজারের সমুদ্র সৈকত আর গোয়ার সমুদ্র সৈকতের মধ্যে পার্থক্য কেমন দেখলেন ?
- অনেক পার্থক্য । ওদের সমুদ্র সৈকতে অনেক সাজানো-গুছানো হয় । পর্যটকদের জন্য অনেক সুবিধা । ভিড় অনেক বেশি । এখানে তো সেই তুলনায় ভিড় অনেক কম । আর পর্যটকদের জন্যও তেমন সুবিধা নেই ।
- ঐ দেখুন, এতক্ষণ ধরে কথা বলছি আমরা একে অন্যের নামটাও তো জানলাম না ।
- আমি মোশারফ । আপনি ?
- আমি পল ।
- আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা কি পেতে পারি ?
- শিউর । এই নিন । (০১৭...) কিন্তু এই নাম্বার তো শুধু আমার এখানে থাকার জন্য । আমি মালয়শিয়া চলে গেলে তো নাম্বার থাকবে না ।
- হ্যাঁ, ঠিক আছে, তবুও...... এই আর কি । আচ্ছা, আপনার মোবাইল অন আছে না !! দাঁড়ান, আমি একটা মিসকল দিচ্ছি ।
- ঠিক আছে, হুম, এই যে, কল এসেছে ।
- হ্যাঁ, এইটা আমার নাম্বার । আপনার নাম্বার হয়তো চেঞ্জ হবে, কিন্তু আমারটা থেকে যাবে । হা হা হা । তা কতক্ষণ থাকবেন এখানে আর ?
- এই পুরো দ্বীপটা পুরো একবার চক্কর মারার ইচ্ছা আছে । এরপর হোটেল খুঁজে হোটেলে উঠে পড়বো ।
- তাহলে কি কালই চলে যাবেন ?
- হয়তো, আজকেই চলে যেতে পারি ।
- একদিনে সেন্টমার্টিন দেখে মজা পাবেন ?
- হুম, সে চেষ্ঠায় করছি ।
- তাহলে তো মনে হচ্ছে আপনার এতগুলা সময় নষ্ট করেছি আমি !!
- হ্যাঁ, সেটাই ।
- (ভাবছিলাম ভদ্রতাবশত লোকটি বলবে, আরে না, না কিন্তু এমনে লজ্জার মাথা খেয়ে যখন বলেই ফেললো যে আমি উনার সময় নষ্ট করছি, তখন আর দাড়িয়ে থাকার মানে হয় না) ওহ, তাহলে আসি, হ্যাঁ ।
- হুম, গুডবাই ।
- গুডবাই ।

বিদেশী ঐ ভদ্রলোকের কাছে আসলেই জীবনের বেশ বড় একটা শিক্ষা পেলাম । এতক্ষণ ধরে লোকটিকে বিরক্ত করছি, মূল্যবান সময় নষ্ট করছি অথচ একটিবারের জন্য ভদ্রলোক মুখ ফুটে আমাকে কিছুই বলেননি বরং আমার করা প্রতিটি প্রশ্নের উত্তরই আন্তরিকভাবেই দিয়েছেন । আরও একটি বড় শিক্ষা হচ্ছে, আমরা যারা গডের প্রতি বিলিভার তারা ভেবে থাকি, সকল নন-বিলিভার হয়তো অনেক কষ্টে থাকে, দুঃখে থাকে । কিন্তু আসলে নন-বিলিভাররা তখনই নন-বিলিভার হয় যখন তারা নিজেদের মত নিজেদের জীবন নিজেদের স্বাধীনতায় কাটানোর সংকল্প করে, যদিও নন-বিলিভারের এই দৃষ্টিভঙ্গির সাথে আমি কোনকালেই একমত হতে পারবো না । লোকটির কথা আমার প্রায়ই মনে পরে, সাথে লোকটির বলা কথাগুলোও । এতকাল পর হঠাৎ মনে হলো, কথাগুলো সকলের সাথে শেয়ার করি । যদি আমার মত আরও কয়েকজনের উপকার হয়, সেই কারণেই ।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৩৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×