somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোশারফ হোসেন ০০৭
বেলাশেষে ক্লান্ত-তৃষ্ণার্ত পথিকের ন্যায় আসলাম সামুর তীরে, রেখে যেতে চাই কিছু অবিস্মরণীয় কীর্তি । পারি না আর না পারি, চেষ্ঠার ত্রুটি রাখবো না, এই ওয়াদা করছি ।

একটি লাল গোলাপ আর হারিয়ে যাওয়া একজন - ।। পর্ব - ০৬ ও শেষ পর্ব ।।

৩০ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যারা আগের পর্বগুলো পড়েননি, শুধুমাত্র তাদের জন্য আগের পর্বগুলোর লিংক দিলামঃ
একটি লাল গোলাপ আর হারিয়ে যাওয়া একজন - ।। পর্ব - ০১ ।।, একটি লাল গোলাপ আর হারিয়ে যাওয়া একজন - ।। পর্ব - ০২ ।।, একটি লাল গোলাপ আর হারিয়ে যাওয়া একজন - ।। পর্ব - ০৩ ।।, একটি লাল গোলাপ আর হারিয়ে যাওয়া একজন - ।। পর্ব - ০৪ ।।, একটি লাল গোলাপ আর হারিয়ে যাওয়া একজন - ।। পর্ব - ০৫ ।।



হাসান সাহেব তখনও ভাবনার রাজ্যে ডুবে ছিলেন কিন্তু দ্রুতই তিনি বাস্তব জীবনে ফিরে আসলেন কারণ হঠাৎ করেই মিসেস সুমনা চৌধুরীর কাশি শুরু হয়ে গেল । সাঙ্ঘাতিক কাশি । কাশতে কাশতেই মুখ দিয়ে রক্ত পড়তে লাগলো । দেরি না করে দ্রুত এ্যাম্বুলেন্সের জন্য ফোন করা হলো । এ্যাম্বুলেন্স কিছু সময় পরেই চলে আসলো । এ্যাম্বুলেন্সে করে মিসেস সুমনা চৌধুরীকে হাসপাতালে নেয়া হলো ।
হাসপাতালে মিসেস সুমনা চৌধুরীকে ভর্তি করা হলো । একটি কেবিন দেওয়া হয়েছে তাকে । তিনি কাশতে কাশতেই অজ্ঞান হয়ে গেছেন প্রায় সাত-আট ঘণ্টা আগে । এখনও জ্ঞান ফেরেনি । বাচ্চাগুলোকে বুয়ার কাছে দিয়ে এসেছেন, তাই আপাতত তাদের নিয়ে কোন চিন্তা নেই । অফিস থেকে ফোন করে ছুটি নিয়ে নিলেন হাসান সাহেব । আজকে আর কোন কাজে মন আসবে না, এই ভেবেই ।

ডাঃ হান্নান কেবিনে বেশ কয়েকবার করে এসে রোগীর অবস্থা দেখতে লাগলেন । তবে আজকে শুধু ডাঃ হান্নান না, হাসপাতালের বেশ কয়েকজন ডাক্তার মিসেস সুমনা চৌধুরীর পিছনে ব্যস্ত সময় দিচ্ছেন, কারণ হয়তো সেই ডাঃ হান্নানই । এভাবেই সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল । সন্ধ্যার একটু আগে মিসেস সুমনা চৌধুরীর জ্ঞান ফিরলো । তিনি কোনরকমে চোখ খুলেই হাসান সাহেবকে খুঁজতে লাগলেন । হাসান সাহেব তার হাত ধরে তার পাশে বসলেন । ডাক্তার আর নার্সদের সামনেই স্বামীর হাত ধরতে মিসেস সুমনা চৌধুরীর একটু অস্বস্তি হচ্ছে ঠিকি কিন্তু হাত ছাড়তে মন চাইছে না । মুখে তার শুকনা হাসি লেগে আছে ।

- তুমি আমাকে বলোনি কেন ?

- কি বলিনি ?

- তুমি আমার কাছ থেকে লুকিয়েছ । এটা মোটেও ঠিক হয়নি । মনে নেই, আমরা বিয়ের আগেই শপথ করেছিলাম, আমরা জীবনেও একে অন্যের থেকে কিছু লুকাবো না ।

- আরে বাবা, কি লুকালাম, সেটা বলবে তো ?

- হুম, লাস্টবার হাসপাতাল থেকে বাড়ি যাওয়ার পর আমার প্রতি তোমার সন্দেহজনক কেয়ারিং দেখে আমি তোমার বন্ধু হান্নান সাহেবকে আমার কি হয়েছে, এটা নিয়ে জিজ্ঞাসা করেছিলাম ।

- হান্নান, তোমাকে বলেছে কিছু ?

- প্রথমে বলতে চায়নি । কিন্তু আমি অতিরিক্ত পীড়াপীড়ি করার কারণে বলেছে শেষ পর্যন্ত ।

হাসান সাহেবের চোখ দিয়ে পানি বের হয়ে এলো । কি বলবেন এখন তিনি ? কি বলার আছে আর তার ? নিজের ভালোবাসার মানুষটির কাছে কেমন জানি অপরাধী হয়ে গেছেন তিনি । তিনি অন্য দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে, খেয়াল না করলেও আদতে মিসেস সুমনা চৌধুরীও কাঁদছেন । নীরব কান্না দুইজনেরই । তাদের এই অবস্থা বুঝতে পেরে রুমে থাকা বাকীরা তাদের একা রেখে বেরিয়ে গেল ।

- দেখো, বাচ্চাগুলোর ভালো করে খেয়াল রেখো । ওরা যেন কোনদিন মায়ের অভাব বুঝতে না পারে ।

- মানে ? তুমি এমন কিছু বলছো কেন ? তুমি অবশ্যই ঠিক হয়ে যাবে । দরকার হলে তোমাকে আমি বিদেশে নিয়ে যাবো ।

- আর বাড়ির ঠিকমত খেয়াল রাখবে । আরেকটা বিয়ে করবে কিনা, এই সিদ্ধান্ত নেয়ার স্বাধীনতা দিয়ে গেলাম তোমাকে । তবে খবরদার, আমাকে ভুলবে না কোনদিন ।

- গেলাম মানে ? তুমি সুস্থ হয়ে আমার সাথে বাড়ি যাবে । তোমাকে কিছু হতে দেবো না আমি । (এবার অনেকটাই সজোরেই কেঁদে ফেললেন হাসান সাহেব) ।

কিছুক্ষণ আগেই নিথর হয়ে গেছেন মিসেস সুমনা চৌধুরী । হাসান সাহেবের জীবনের সবচেয়ে ভালোবাসার, গুরুত্বপূর্ণ মানুষটি এই দুনিয়ায় আর নেই । সে এখন শুধুই হারিয়ে যাওয়া একজন, শুধুই একটি স্বৃতি । হ্যাঁ, সেই লাল গোলাপটি বোধ হয় তাকে দিয়ে দেয়ার দরকার ছিল । সৃষ্টিকর্তাকে দিয়ে তাকে শুভেচ্ছা জানানো যেত সেই লাল গোলাপটির দ্বারা । হাসান সাহেবের ভাবনাগুলো কেমন জানি উলট-পালট হয়ে যাচ্ছে । কিন্তু তাকে তো সামলে উঠতে হবেই । কমপক্ষে তাদের সন্তানদের জন্য তো বটেই । এখন তো তিনিই তাদের বাবা, আবার তাদের মা । এই জীবন তিনি আর কারও সাথে শেয়ার করবেন না, কোনদিন না । জীবনে একবারই ভালোবাসা যায়, বারবার না । শুধু তার একটাই আফসোস থাকবে এই জীবনে, তার সবচেয়ে ভালোবাসার মানুষটিকে, হারিয়ে যাওয়া একজনকে সেই লাল গোলাপটি আর দেওয়া হলো না ।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

কবিতা প্রেমিকদের কলমে সময়ের বিবেক : বিশ্ব কবি রবিন্দ্র নাথ ঠাকুরের গ্রাফিতেতে কালী লেপন প্রসঙ্গ

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৩৪


যে কবির গানে ভোরের আকাশ জেগে ওঠে প্রতিদিন
যাঁর সুরে আজও অশ্রু ঝরে হাসে হৃদয় রঙিন
সেই রবীন্দ্রনাথের ছবির বুকে কালি মাখায় যারা
তারা কি জানে তাঁরই গানে বাঙালির প্রাণের... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

রঠার মুসলিম বিদ্বেষ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:১৮



রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।... ...বাকিটুকু পড়ুন

×