somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোশারফ হোসেন ০০৭
বেলাশেষে ক্লান্ত-তৃষ্ণার্ত পথিকের ন্যায় আসলাম সামুর তীরে, রেখে যেতে চাই কিছু অবিস্মরণীয় কীর্তি । পারি না আর না পারি, চেষ্ঠার ত্রুটি রাখবো না, এই ওয়াদা করছি ।

তমাল আর সুমির পরিণয় - ।। ৫ম পর্ব ।।

৩১ শে মার্চ, ২০১৭ রাত ১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগের পর্বগুলোর লিংকঃ তমাল আর সুমির পরিণয় - ।। ১ম পর্ব ।।, তমাল আর সুমির পরিণয় - ।। ২য় পর্ব ।।, তমাল আর সুমির পরিণয় - ।। ৩য় পর্ব ।।, [link|http://www.somewhereinblog.net/blog/mhku007/30188094|তমাল আর সুমির পরিণয় - ।। ৪র্থ পর্ব ।।

বাবার প্রশ্নের উত্তর কিভাবে দেওয়া যায়, সেই চিন্তা করা শুরু করতেই বাবার দিকে তাকিয়ে তমাল দেখতে পেলো বাবার চেহারার রুঢ় ভাবটা সরে গিয়ে এখন বেশ হালকা ভাব, যেন এতক্ষণ তিনি বড় ছেলের সাথে মজা করছিলেন । বাবার এরকম চেহারা দেখে তমালও বেশ রিলাক্সড হলো । এরপর খাওয়ার টেবিলে আর তেমন কথাই হলো না । শুধু আনোয়ার সাহেব তাসিনের পড়াশুনার খোঁজখবর নিলেন, এই যা । লাঞ্চ শেষ করে তমাল আবার নিজের রুমের দিকে গেলো । খাটে বসেই মোবাইল হাতে নিয়ে প্রথম সে তার বন্ধু এবং কলিগ রুম্মানকে ফোন করলো । রুম্মান তার বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধু, অবশ্য দুইজন ভিন্ন ডিপার্টমেন্টের । তমাল যে মেয়ে দেখতে যাবে সেই খবরটা রুম্মান জানতো । রুম্মান তমালকে অনেক করে ধরেছিল যে মেয়ে দেখার সময় সেও যাবে কিন্তু তমাল সেটা চায়নি । অবিবাহিত বন্ধুদের এমন কিছুতে সাথে নিয়ে না যাওয়াটাই মঙ্গল । যাই হোক, বেশ কয়েকবার রিং হওয়ার পর রুম্মান ফোন ধরলো ।

- হ্যালো রুম্মান, দোস্ত কি খবর ?
- আরে মামা, তোমার খবর বলো ? মেয়ে পছন্দ হয়েছে ?
- হুম, এবারের যাত্রায় পছন্দ হয়েছে ।
- ওহ, কংগ্রাচুলেশন । তা সানাই বাজছে কবে ?
- দেখি, বললেই তো হয় না । মেয়েটার ভার্সিটিতে সামনেই সেমিস্টার ফাইনাল পরীক্ষা, আর আমাদের অফিসের বড় কনসাইনমেন্টের কথা তো তুই জানিসই । অফিস থেকে ছুটি চাইলেও তো এখন ছুটি গ্রান্ট হবে না । তাই এই বছরের লাস্টে ছাড়া তো পসিবল না ।
- তার মানে, মামা, লং টার্ম লাভ লাইফ শুরু হবে তোমার, তাই না ?
- তা বলতে পারিস বটে । জীবনে তো আর কাউকে পটাতে পারলাম না, এখন বিয়ের আগে হবু বউকেই না হয় প্রেমিকা বানালাম । তাও তাতে যদি মেয়েটির সম্মতি পাওয়া যায় তাহলেই, নয়তো সব চিন্তা বাদ । একেবারে বিয়ের চিন্তা ।
- আরে, যাবে, যাব,এ সব মেয়েরাও এরকমই চায় । যাই হোক, মেয়ের নামটাই তো বললি না এখনও ?
- সুমি । সওরোজ মুজাফফার সুমি ।
- ওরে, বাবা, নামটাই তো অস্থির, তাহলে মেয়েটা তো আরও অস্থির হবে । তুই কিন্তু কালকে অফিসে এসেই আমাদের মেয়ের ছবি দেখাবি ।
- আরে অবশ্যই অবশ্যই, তবে শর্ত আছে কিন্তু...
- এ্যা, কি শর্ত আবার ?
- নজর দিতে পারবি না একেবারেই ।

তমালের এই কথা বলা মাত্রই রুম্মান হো হো করে হাসিতে ফেটে পড়তে লাগলো, সাথে তমালও যোগ দিলো । দুই বন্ধু মিলে হাসতে হাসতেই কথোপকথন শেষ করলো, তমাল কল কেটে দিলো ।

ফোন কেটে দিতেই বিছানায় গা এলিয়ে দিলো তমাল । শোয়া মাত্রই সুমির চেহারা ভেসে উঠলো তমালের চোখের সামনে । আসলেই মেয়েটা অনেক সুন্দর । আচ্ছা, শেষপর্যন্ত এই বিয়ে হবে তো !! মেয়েটা আবার বেকে বসবে না তো !! দেখা গেলো, একদিন ওদের বাসা থেকে ফোন এসে সব কিছু ভেস্তে গেলো । আর সাথে সাথে ভেঙে গেলো তমালের স্বপ্নও ।

(চলবে)
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১৭ রাত ১:০৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×