somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোশারফ হোসেন ০০৭
বেলাশেষে ক্লান্ত-তৃষ্ণার্ত পথিকের ন্যায় আসলাম সামুর তীরে, রেখে যেতে চাই কিছু অবিস্মরণীয় কীর্তি । পারি না আর না পারি, চেষ্ঠার ত্রুটি রাখবো না, এই ওয়াদা করছি ।

ছবি আর মিলানের গল্প ।। স্বপ্নগুলো ভেঙে যাওয়ার ভয়

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

- একটা গান গাও না ?
- আবার ?
- আবার !! মানে ?
- তুমি কি চাও আশেপাশের মানুষগুলো সব দৌড়ে পালাক ?
- পালালে তো ভালোই হবে । তুমি আর আমি একাকী কিছু সময় পেয়ে যাবো । একে অন্যের সাথে গল্প করবো, হাসবো, খুনসুটি করবো - আরও কত কি ।
- তাহলে এর জন্য আমার গান গাবার দরকার কি ? এর থেকে নিরিবিলি কোথাও গেলেই তো হয় ।
- না, এমনিতে আমার খুব গান শুনতে ইচ্ছে করছে । তোমার কাছ থেকে, তুমিই গাইবে ।

ছবির আবদারগুলো ছেলেমানুষি টাইপের । মিলান যতই না করবে, মেয়েটার ছেলেমানুষি আবদার ধীরে ধীরে কপট রাগে পরিণত হবে, সেই রাগ ভাঙ্গাতে ভাঙ্গাতে আবার অতিরিক্ত পনেরো-বিশ মিনিট তো লাগবেই । এর থেকে গান গেয়ে ফেলাটাই ভালো । মিলান চোখ বন্ধ করে গান ধরলো, "মিলন হবে কত দিনে ? আমার মনের মানুষেরই সনে" । বেশ খানিকক্ষণ গাওয়ার পর মিলান থেমে গেলো, চোখ খুলেই ছবির দিকে তাকালো । মেয়েটা এতক্ষণ খুব মজা করেই গানটি শুনছিল । আচ্ছা মেয়েটা কি বুঝছে মিলন কার সাথে হওয়ার জন্য মিলান এই গানটা ধরেছে ? হয়তো বুঝেছে, হয়তো না । হঠাৎ ভাবতেই ভাবতেই মিলান হেসে দিলো । হঠাৎ মিলানের হাসি দেখে ছবি অবাক হয়ে গেলো ।

- ও মা, পাগলের মত হঠাৎ হেসে দিলা কেন ?
- না, ভাবছি, মায়ের কথাটা ।
- ওহ, তাই তো । আমি তো ভুলেই গেছিলাম । তোমার মা শেষমেশ কি বললেন ?
- সে তো এক লম্বা ইতিহাস । তাও সংক্ষেপে বলি শোনো, হাসপাতাল থেকে রিলিজ পাওয়ার পর প্রথম যেদিন বাসায় পৌঁছালাম সেদিন দেখি মা আশেপাশে বেশ উঁকিঝুঁকি দিচ্ছেন । আমি বুঝতে না পেরে মা কে জিজ্ঞেস করলাম, "কি খুঁজো ?" মা বললেন, "একাই এসেছো ? বান্ধবী আসেনি সাথে ?" মা এই কথা বলার পরপর আমার বেশ হাসি পেয়ে গেলো । মা-ছেলে দুইজনই বেশ প্রাণখুলে হাসলাম ।
- এরপর ?
- এরপর আর কি !! মা কে বলে দিলাম পুরোটা ।
- ও মা, পুরোটা মানে ? কি বলেছো তুমি অ্যান্টিকে ?
- তুমি কি মনে করেছো, আমি ভয় পাই ?
- এ্যা, এসেছে আমার বীরপুরুষ !! তা তোমার আব্বুর কান পর্যন্ত পৌঁছায়নি খবরটা এখনও ?
- ওরে বাবা !! আব্বু জানলে তো একটু প্রব্লেম হবেই । বেকার ছেলের আবার প্রেম !! বাড়ি থেকে কান ধরেই তাড়িয়ে দেবে ।

এই কথা শোনা মাত্রই ছবি খিল খিল করে হেসে উঠলো । একনাগাড়ে হাস্সতেই লাগলো । কি হাসি মেয়েটার !! মিলান ছবির হাসির দিকে তাকিয়ে আছে । কি অপূর্ব ভাবে হাসে মেয়েটা !! আব্বু তাড়িয়ে দেওয়ার ভাবনাটা হয়তো এখনও মিলানের মনে আসেনি কিন্তু ছবিকে ছাড়া থাকার ভাবনাটা এসেছে । কি ভয়ংকর সে ভাবনা !! মিলান শিউরে উঠে আবারও । কি মধুর সময়গুলো কাটছে এখন !! স্বপ্ন নয়তো এগুলো ? যে স্বপ্ন ভাংলে হয়তো জীবনটাই তছনছ হয়ে যাবে । নাহ, মিলান চাই-ও না যে এই স্বপ্নটা ভেঙে যাক :)
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৫৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×