somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোশারফ হোসেন ০০৭
বেলাশেষে ক্লান্ত-তৃষ্ণার্ত পথিকের ন্যায় আসলাম সামুর তীরে, রেখে যেতে চাই কিছু অবিস্মরণীয় কীর্তি । পারি না আর না পারি, চেষ্ঠার ত্রুটি রাখবো না, এই ওয়াদা করছি ।

সুপ্রিম কোর্ট চত্বরের সামনে থেকে গ্রিক থেমিসের মূর্তি অপসারণ ও সুশীলদের গর্ত থেকে বেরিয়ে আসা - ব্যক্তিগত মতামত অনুযায়ী

২৯ শে মে, ২০১৭ রাত ১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুপ্রিম কোর্টের সামনে থেকে গ্রিক মূর্তি অপসারণ কে অনেকেই দেখছি দেশকে পুনরায় ইসলামিক রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র বলে দাবী করছেন । অনেকে তো আবার এক কাঠি সরেস হয়ে দেশকে পাকিস্তানের অঙ্গ রাষ্ট্র হিসেবে বাংলাস্তান বলছেন ।

গ্রিক মূর্তিটি আসলে ছিল আইনের প্রতিক হিসেবে । তাই সেই মূর্তি অপসারণ নিঃসন্দেহে খারাপ লাগাবে, এটাই স্বাভাবিক । কিন্তু তাই বলে দেশ হেফাজতের অধীনে চলছে, আওয়ামী হেফাজত লীগ গঠন হয়েছে, বিরোধী দল হিসেবে এখন থেকে হেফাজতে ইসলামী হবে, এইসব কথা বলা নিঃসন্দেহে অত্যন্ত বোকামি হবে । আমাদের বর্তমান বিরোধী দল জাতীয় পার্টি মূলত মেরুদণ্ডহীন একটি রাজনৈতিক দলে পরিণত হয়েছে, তাই তাদের পক্ষ থেকে সরকারী সমালোচনামূলক যেকোন দাবী আশা করাটা অত্যন্ত অযৌক্তিক । এর মানে এই না যে অন্য কোন রাজনৈতিক দল কোন দাবী করে সরকার সেটা মেনে নিলে, আক্ষরিক অর্থে সরকার তাদের দাবী সবসময় মেনে নেবে । এটা ভাবাও বোকামি ।

আজকে যারা মূর্তি অপসারণের কারণে দেশ একটি নির্দিষ্ট ধর্মকেন্দ্রিক রাষ্ট্র হয়ে যাওয়ার ভয় করছেন, এই তাদেরকেই ইসলামিক টিভি, দিগন্ত টিভি কিংবা পিস টিভি বন্ধ হয়ে যাওয়ার পর টু আওয়াজও করতে শুনিনি । এমনকি ২০১৩ সালের ৫ ও ৬ই মে হেফাজত হত্যার (হোক সেটা গুজব কিংবা সত্য) খবরেও তেমন প্রতিক্রিয়া করতে শুনিনি । তাহলে কি তারা এই দেশটাকে ইসলাম বাদে অন্য কোন ধর্মকেন্দ্রিক রাষ্ট্র হয়ে গেলে খুশি হবেন ?

দেশ ধর্মনিরপেক্ষ হয়ে যাওয়ার পর থেকেই কতিপয় সুশিলদের গর্ত থেকে বেরিয়ে এসে ইঁদুরের মত চু চু আওয়াজ করতে শুনলে, বেশ রাগ হয় । খেয়াল করলেই দেখা যাবে এরা আগে কখনও এসব কোন বিষয়ে মাথা ঘামাতই না । অথচ এখন এসবকিছুতেই তাদের প্রব্লেম । মুসলিম কোন ব্যক্তি মসজিদে হামলা করে বসলেও এদের প্রব্লেম, হিন্দু কোন ব্যক্তি মন্দিরে হামলা করে বসলেও এদের প্রব্লেম, এমনকি খ্রিস্টান কোন ব্যক্তি গির্জায় হামলা করে বসলেও এদের প্রব্লেম । এদের প্রব্লেম সবকিছুতেই । এই কতিপয় সুশিলদের মধ্যে আবার অধিকাংশই হামলা যেই করুক, যেই ধর্মেরই অনুসারীই করুক, সরাসরি দোষ দিয়ে ফেলেন মুসলিম কোন ব্যক্তিকে । এটা তাদের আধুনিক স্বভাব হয়ে দাঁড়িয়েছে ।

ইসলামে যে কোন মূর্তি হারাম । তারপর আবার মূর্তির সামনে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোটাও জায়েজ নয় । অথচ দেশে উল্লেখযোগ্য পরিমাণে ভাস্কর্য, মূর্তি ইত্যাদি তৈরির চলন শুরু হয়েছে যেন দেশ ধর্মনিরপেক্ষ হয়ে যাওয়ার পর থেকেই । আধুনিক সুশীলদের চুলকানির শুরুটাও এখান থেকেই । যাই হোক, দেশে সংখ্যাগরিষ্ঠ ধর্মের অনুসারীদের মত অনুযায়ী দেশে অনেক সিদ্ধান্তই নেওয়া হবে যেমনটা ধর্মনিরপেক্ষ আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতেও নেওয়া হয় হিন্দু ধর্ম অনুসারীদের মতামত অনুযায়ী । এতে চুলকানির কিছুই নেই । সরকারী অনেক সিদ্ধান্তই ভুল আছে কিংবা ছিল । কই তাদের তো সবকিছু নিয়ে চুলকাতে দেখি না । খালি ধর্ম সংক্রান্ত হলেই যেন চুলকানির বাজার খুলে যায় এই কতিপয় সুশীলদের । X( X((
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১৭ রাত ১:১৯
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×