somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোশারফ হোসেন ০০৭
বেলাশেষে ক্লান্ত-তৃষ্ণার্ত পথিকের ন্যায় আসলাম সামুর তীরে, রেখে যেতে চাই কিছু অবিস্মরণীয় কীর্তি । পারি না আর না পারি, চেষ্ঠার ত্রুটি রাখবো না, এই ওয়াদা করছি ।

।। কাউকে ভালবাসলে তাকে ছেড়ে যেতে হয় না ।।

১৯ শে জুলাই, ২০১৭ রাত ৩:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেয়েটি যখন ফিরে এসেছিল তখন আর আমি, তার সাথে রিলেশনে জড়াইনি । আমি হয়তো পারতাম কিন্তু বিবেকে বাধছিল । শেষবার আমার এক বন্ধুর সাথে ওকে যখন হাসতে হাসতে হেঁটে যেতে দেখেছিলাম তখন আমি ধরেই নিয়েছিলাম মেয়েটি সত্যি আর আমার নেই । এই যা, মেয়েটি মেয়েটি করছি । জগতে প্রত্যেক মানুষের তো একটা নাম থাকে । হ্যাঁ, মেয়েটিরও আছে । প্রিয়ন্তি । নুসরাত তারাবান প্রিয়ন্তি । নামের অর্থ ওর কাছে অনেকবারই জানতে চেয়েছি কিন্তু কোন এক রহস্যজনক কারণে ও আমাকে ঐ অর্থ বলেনি । আর আমিও পরে ওকে আর ঘাটাইনি ।

প্রিয়ন্তির সাথে পরিচয় পর্ব শুরু হয় আমার এক খালাতো বোনের বিয়েতে । বোনের ননদের বান্ধবী ছিল প্রিয়ন্তি । বিয়ের আসরে প্রথমে গিয়েই খালাতো বোনের দিকে নজর দিলাম, স্বাভাবিক, কারণ বাঙালি বিয়েগুলোতে মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে প্রথমেই থাকে পার্লার থেকে হেব্বি করে সেজে আসা কনে । কিন্তু হঠাৎ আমার সেই দৃষ্টি পুরো ৩০ ডিগ্রি কোণে ঘুরে গিয়ে প্রিয়ন্তির দিকে পরেছিল । ওর হাসিটা খুব সুন্দর । যে কারও মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ঠ ।

আমাদের হয়তো ব্রেক-আপ হতো না, যদি ওর রাশিয়ার স্কলারশিপটা না হতো । আমাকে না বলেই এপ্লাই করেছিল, আবার আমাকে না বলেই চলে যাওয়ার ব্যবস্থাও করে ফেলেছিল । তিন বছরের রিলেশনের প্রাপ্তি হিসেবে ও নাকি আমাকে সারপ্রাইজ করতে চেয়েছিল, আমি ওকে কিছুই বলিনি । শুধু বলেছিলাম, "কখনও ফিরে এসে যেন আমাকে খুঁজো না ।" আমার কথাটাই সত্য হলো শেষমেশ । মাত্র দুই বছরের মাথাতেই ও ফিরে এলো আর এসেই আমাকে ফোন । আমি ওর নাম্বার চিনে ফোন রিসিভ করার পরও না চেনার ভান করেছিলাম । প্রিয়ন্তি হাউমাউ করে কান্না জুড়ে দিলো, মেয়েটির সব কিছুর প্রতি আমার একটা মায়া ছিল, এই কান্নার প্রতিও । সেই মায়া নষ্ট হয়ে গেছে অনেক আগেই । আমি সাথেই সাথেই ফোন কেটে দিলাম ।

প্রিয়ন্তি এখন আমার এক্স । অবশ্য সম্পর্ক শেষ করার আগে ওকে বলা শেষ কথাটি হচ্ছে, "কাউকে ভালবাসলে তাকে ছেড়ে যেতে হয় না ।" শেষ কথাটি বলে আমি হাঁটা দিয়েছিলাম আর ফিরেও তাকাইনি । এতগুলো কথা বলার একটাই কারণ প্রিয়ন্তি হঠাৎ করে আবার আমার জীবনে আলোচনায় চলে এসেছে । ওর ব্রেস্ট ক্যান্সার ধরা পড়েছে । না, প্রাইমারী স্টেজে নয় । ওর হাতে আর মাত্র ছয় মাসের মত সময় আছে ।

প্রিয়ন্তি এই পৃথিবীতে থাকবে না, এই কথাটি দুই বছর আগে জানলেও হয়তো আমি নিজেও আত্মহত্যার চেষ্ঠা করতাম । আর এখন !! ভাবতেই অবাক লাগছে, মেয়েটির জন্য আমার কোন অনুভূতিই বেঁচে নেই । আচ্ছা, মানুষ কি সত্যিই স্বার্থপর হয় নাকি সময় তাকে এমন স্বার্থপর বানায় ? আমি আকাশের দিকে তাকিয়ে প্রশ্নের উত্তর খুঁজছি । আজ আকাশটা বড্ড কালো, হয়তো আমাবস্যা তাই । কিন্তু আমার মনে হচ্ছে, আকাশের উপরে যিনি বসে আছেন, তিনি আমার থেকে মুখ লুকিয়েছেন, আসলেই কি তাই ?
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০১৭ রাত ৩:১৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×