somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোশারফ হোসেন ০০৭
বেলাশেষে ক্লান্ত-তৃষ্ণার্ত পথিকের ন্যায় আসলাম সামুর তীরে, রেখে যেতে চাই কিছু অবিস্মরণীয় কীর্তি । পারি না আর না পারি, চেষ্ঠার ত্রুটি রাখবো না, এই ওয়াদা করছি ।

মাত্র ১৬টি ধাপে এ্যান্ড্রয়েড কিংবা মেসেঞ্জার গেম এভারউইং (Everwing) এর জন্য হ্যাকিং টিউটোরিয়াল [হাইয়েস্ট স্কোর]

৩০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইদানিং ফেসবুকের ফিচারকৃত মেসেঞ্জারের অনেকগুলো গেম খুব জনপ্রিয় হয়েছে, এর মধ্যে একটি হচ্ছে এভারউইং (Everwing) । একটি রাজ্যে দুইটি বা একটি সহযোগী ড্রাগন নিয়ে আরও হাজারটা ড্রাগন ধ্বংস করা, সাথে বস, লেভেল, কুইস্ট (প্রতিযোগিতা) ইত্যাদি গেমটিতে বাড়তি আনন্দ এনে দেয় । যেহেতু এটি একটি মেসেঞ্জার গেম তাই এটি মেসেঞ্জারে ঢুকেই খেলা লাগে । অন্য কোন বন্ধুর সাথে কিংবা কোন একটি চ্যাট গ্রুপের সাথে সংযোগ ঘটিয়েই এই গেমটি খেলতে হয় । এই গেমটি অনেকেই খেলে হাইয়েস্ট স্কোর করে বন্ধুদের মাঝে ভাব দেখানোর জন্য । তাছাড়া এই গেম থেকেই প্রতি সপ্তাহে বন্ধুদের মধ্যে যে স্করে এগিয়ে থাকে তাকে গেমের ভিতরেই বাড়তি কিছু বোনাস দেয় । তবে এই হাইয়েস্ট স্কোর করার জন্য এত সাধনার দরকার হয় না, যদি এই হ্যাকিং টিউটোরিয়ালটা কাজে লাগানো যায় ।

মাত্র ১৬টি ধাপে আজকে দেখাবো কিভাবে ইচ্ছেমত এভারউইং (Everwing) গেমটিতে হাইয়েস্ট স্কোর করা যায় ।

[প্রথমেই আপনার কম্পিউটারে গুগল ক্রোম Google chrome ইন্সটল করে নিন, এই টিউটোরিয়াল শুধুমাত্র Google chrome এ প্রযোজ্য হবে, অন্য কোথাও না]

তাহলে শুরু করা যাক -

ধাপ – ১
কম্পিউটারে ফেসবুকে ঢুকে মেসেঞ্জার ওপেন করে এরপর এভারউইং গেমটি ওপেন করতে হবে । গেম ওপেন হওয়ার পর ঠিক পাশে মাউসে রাইট ক্লিক করলে একটি বক্স পাওয়া যাবে । সেখান থেকে Inspect এ ক্লিক করতে হবে ।
ধাপ – ২
সেখানে একটি বক্সের মত আসলে উপরের অনেকগুলো অপশনের মধ্যে Sources এ ক্লিক করতে হবে ।



ধাপ – ৩
Sources এ ক্লিক করলে বামপাশে অনেকগুলো অপশন দেখা যাবে । এর মধ্যে একেবারে বামপাশের নিচে index.html নামে একটি অপশন থাকবে । সেখানে ক্লিক করতে হবে ।
ধাপ – ৪
এরপর প্রথমে উপরের apps আগে, এরপর instant/bundle ক্লিক করলে সেখানে নিচে browser-mobile.js পাওয়া যাবে । ওখানে ডবল ক্লিক করতে হবে ।



ধাপ – ৫
ক্লিক করলে ডানপাশে আলাদা একটি ট্যাব আকারে সেটি ওপেন হবে ।
ধাপ – ৬
এরপর নিচে সেকেন্ড ব্র্যাকেটের মত চিহ্নটিতে ক্লিক করতে হবে । এরপর কিছুক্ষণ অপেক্ষা ।



ধাপ – ৭
কিছুক্ষণ অপেক্ষা করার পর browser-mobile.jsformatted নামে আলাদা একটি ট্যাব খুলে যাবে একেবারে ডান পাশে উপরে ।
ধাপ – ৮
সেই ট্যাব খুলার পর Ctrl + F চাপলে একটি সার্চ বক্স খুলে যাবে



ধাপ – ৯
এরপর সেই সার্চ বক্সে গিয়ে gamestarted লিখলে অনেকগুলো সার্চ রেজাল্ট পাওয়া যাবে (১১টি) ।
ধাপ - ১০
এর মধ্যে যেটিতে gamestarted – 1 কিংবা o লেখা এবং যার পাশে সংখার ঘরে ক্লিক করলে ক্লিক ঠিকমত বসে সেটি চয়েজ করতে হবে ।



ধাপ – ১১
সংখ্যার ঘরে ক্লিক করার পর, গেমের উপর ক্লিক করতে হবে, তাহলে গেম ফ্রিজ হয়ে যাবে অর্থাৎ থেমে যাবে ।
ধাপ – ১২
এরপর বাম পাশে নিচের ঘরে Call Stack লেখা খুঁজতে হবে । সেখান থেকে পাশে source এর নিচে local লেখা পাওয়া যাবে । local এর ঠিক নিচে this: GameMode 1 লেখাটি পাওয়া যাবে । সেখানে ক্লিক করতে হবে ।



ধাপ – ১৩
This: GameMode 1 ক্লিক করে ওপেন করার পর নিচে bullets:bulletCollection লেখাযুক্ত ঘরে ক্লিক করলেই নিচে CommonErrand লেখা আসবে এবং এখা যাবে তার পাশে ০ লেখা আছে । এটাই মূলত স্টার্টিং স্কোর ।
ধাপ – ১৪
সেই CoomonErrand এর পাশের ০ এর ঘরে ক্লিক করলেই সেই বক্স লেখার উপযুক্ত হয়ে যাবে, সেখানে আমি স্টার্টিং স্কোর যত চাই (যেমনঃ ২৫০০) তা লিখে এন্টার চাপতে হবে ।



ধাপ – ১৫
এরপর গেম শুরু করার জন্য আগ ক্লিক করা gamestarted – 1 এর পাশের সংখ্যার ধরে আবার ক্লিক করে ক্লিক উঠিয়ে নিতে হবে ।
ধাপ – ১৬
এরপর গেমের উপরে সবুজ বাটনের প্লে যুক্ত ঘরে ক্লিক করলেই গেম আবার চালু হয়ে যাবে ।



ব্যস হয়ে গেলো । এবার গেম খেলা শুরু করলেই প্রথম স্টার্টিং স্কোর হবে ২৫০০ অর্থাৎ খেলা শুরু করতে না করতেই দেখা যাবে ২৫০০ আগের থেকেই আছে


সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×