somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোশারফ হোসেন ০০৭
বেলাশেষে ক্লান্ত-তৃষ্ণার্ত পথিকের ন্যায় আসলাম সামুর তীরে, রেখে যেতে চাই কিছু অবিস্মরণীয় কীর্তি । পারি না আর না পারি, চেষ্ঠার ত্রুটি রাখবো না, এই ওয়াদা করছি ।

পূজার আনন্দ সকলের জন্য নয়

০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

- বাবা, জীবন এত যন্ত্রণার কেন ? এত যন্ত্রণায় মানুষ বেঁচে থাকতে পারে কিভাবে ? বাবা, এর থেকে মৃত্যু অনেক ভালো ?
- (কাঁদতে কাঁদতেই জবাব দেয় কলি মিত্র) না রে মা, মৃত্যু কখনই ভালো নয় । জীবনটাই ভালো, জীবনেই সব সুখ নিহিত আছে...
- কিন্তু বাবা, আমি তো আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না । আমার মাথাটা তো যেন ছিঁড়ে যাচ্ছে । তুমি কিভাবে বলো বাবা যে মৃত্যুর চেয়ে জীবনে বেশি সুখ ?
- না রে মা, এটা তো তোর ব্রেন টিউমারটার জন্য হচ্ছে । দাড়া অপারেশনটা হোক, তুই নিশ্চিত ভালো হয়ে যাবি । আবার হাসবি, খেলবি, দুষ্টুমি করবি, পূজায় আনন্দ করবি, ছোটকে ধরে গুতাবি - সব করবি সব
- ওহ, হ্যাঁ তাই তো বাবা, পূজা হচ্ছে, না ? আজকে কি যেন বাবা, সপ্তমী ? এই বছরটা তো আর আমার পূজা হলো না বাবা । আচ্ছা, বাবা, পূজায় যে মা এসেছেন, তিনি কি আমার কষ্টটা দেখেন না ?
- দেখেন রে মা, সবই দেখেন, দেখিস মা নিশ্চয় তোকে ভালো করে দেবেন । তিনি তো পরম দয়ালু রে মা ।
- দয়ালু !! এ কেমন দয়া বাবা ? আমার বয়স তো মাত্র ১৬ । আমার মত বয়সী একটা মেয়ের মাথায় ধুম করে একটা ব্রেন টিউমার দিয়ে দিলেন, এর নাম কি দয়া বাবা ?
- ছিঃ মা, এভাবে বলতে নেই । ভগবানের উপর একটু ভরসা রাখ । এই ভরসাতেই তো আমাদের মুক্তি রে মা ।
- নাহ, বাবা, আমার মত কষ্ট তোমার হলে বুঝতে বাবা, এই কষ্টে ভরসা থাকে না, সব নষ্ট হয়ে যায় ।
- চুপ কর মা, একটা ঘুম দে, দেখবি ভালো লাগবে । তোর মা আর ছোট কে বলেছি দিয়া জ্বালাতে, কাল থেকে বাড়ি অন্ধকার করে মা-ছেলে কাঁদতেই আছে । এ বছর সত্যি আমাদের কপালে পূজা নেই রে মা ।

বাবার কথা শুনে পরী মিত্র সত্যি সত্যি ঘুমানোর চেষ্ঠা করলো, কিছুক্ষণ চেষ্ঠার ফলশ্রুতিতে সত্যি তার ঘুম চলে এলো । ওদিকে কলি মিত্র কেবিনের জানালার কাছে এসে দারিয়েছেন । ডাক্তার বলেছে পরীর হাতে আর বড়জোর ২ মাসের মত সময় আছে, এখন কোন অপারেশনেই কাজ হবে না, বাকীটা ভগবান ভরসা । আচ্ছা, এখন তো পুজার সময়, কল্যাণের সময় । তার পরিবারের ভাগ্য থেকে সেই কল্যাণ হারিয়ে গেলো কেন ? তাহলে কি এটা অতীতের কোন পাপের ফল ? না চাইতেও কলি মিত্রের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে ওদিকে আশেপাশের একটা মন্দির থেকে উলু ধ্বনি শোনা যাচ্ছে, সাথে গান-বাজনাও । পূজা জমেছে ঠিকই কিন্তু সেটা কলি মিত্রের পরিবারের জন্য নয় ।
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×