somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোশারফ হোসেন ০০৭
বেলাশেষে ক্লান্ত-তৃষ্ণার্ত পথিকের ন্যায় আসলাম সামুর তীরে, রেখে যেতে চাই কিছু অবিস্মরণীয় কীর্তি । পারি না আর না পারি, চেষ্ঠার ত্রুটি রাখবো না, এই ওয়াদা করছি ।

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ - মিস জেসিয়া ইসলামকে ভোট দিন

০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জেসিয়া ইসলাম - বলছিলাম প্রথমবারের মত মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হওয়া মেয়েটির কথা । একেবারে ভাগ্য সুপ্রসন্ন হলে যা হয় । প্রতিযোগিতায় থার্ড হওয়া মেয়েটি প্রতিযোগিতায় ফাস্ট আর সেকেন্ড হওয়া দুইজনের বিতর্কিত হওয়ার সুবাদে একেবারে ওয়ার্ল্ড স্টেজে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছে ।



মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা হচ্ছে এমন একটি প্রতিযোগিতা যেখানে মেয়েদের পণ্য বানিয়ে মার্কেটিং এর সহায়ক বানানো হচ্ছে (এমনটাই অনেক বিশেষজ্ঞর মত) অথচ সারা বিশ্ব যখন নারীবাদীদের বলিষ্ঠ কণ্ঠে সোচ্চার ঠিক সেসময়ও এটা নিয়ে বলার কেউই নেই । যাই হোক, আমি চুনোপুঁটি, ওসব রাঘব-বোয়ালদের খোঁজ আমাকে না রাখলেও চলবে । :-B

বাংলাদেশে সুন্দরী মেয়ের সত্যি অভাব নেই । সুন্দরী বলতে আমি বাধ্য হচ্ছি সাদা চামড়ার মেয়েদের কথা বলতে কারণ সমাজ, রাষ্ট্র, দেশ, বিশ্ব সবাই আমাকে সৌন্দর্যের সংজ্ঞা এটাই শিখাই । অথচ ইদানিং কালে আটা-ময়দা-সুজি মাখা সুন্দরীদের জয়গান করতে করতে মুখ দিয়ে ফুলঝুরির শেষ হয় না । ঠিক তেমন একজনকেই বানিয়ে নাক কাটানো লাগলো আমাদের ? ভাবতেই অবাক লাগে । অন্তত আমার এই কথার প্রমাণ দিয়েছেন স্বয়ং জেসিয়া ইসলাম নিজেই । Head to head চ্যালেঞ্জে নিজের স্বাভাবিক অবস্থায় যেয়ে B-) বিশ্বাস না হলে নিচের ছবিটি দেখুন ।



আমাদের বাংলাদেশেই কি আটা-ময়দার অভাব পড়ছিল ? নাকি ভালো মেকাপ আর্টিস্টের অভাব ছিল ? অথচ আপনি তার ফেসবুক পেজ, একাউন্ট, যে কোন মিডিয়ায় দেওয়া সাক্ষাৎকার দেখলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন, আটা-ময়দা-সুজির কি জয়জয়কার !!!

যাই হোক, বাংলাদেশী বলে কথা !! খারাপ হলেও নিজেদের লোক । head to head চ্যালেঞ্জে ভালোই করেছে সে । যারা জানে না তাদের জন্য বেশ কয়েকজন প্রতিযোগির মধ্যে সেরা ৪০ জন বাছাই করতেই প্রতিযোগিতা শুরুর আগে ৬ জন করে নিয়ে এমন প্রতিযোগিতা হয়, এরপর শুরু হয় ভোটিং । ভালো ভোট পেলেই একমাত্র সেরা ৪০ এ যেতে পারে একজন প্রতিযোগী । জেসিয়া ইসলাম যেমনই হোক, এখানে জড়িয়ে আছে বাংলাদেশের নাম, সম্মান । তাই যে করেই হোক তাকে সেরা ৪০ এ পাঠাতেই হবে, কমপক্ষে যতটুকু আমাদের হাতে আছে, তাই না ?



ভোট করার সিস্টেম তিনটি ।

১) মিস ওয়ার্ল্ড এর অফিশিয়াল ওয়েবসাইট [লিংক] এ ঢুকে ভোট করা যাবে । অবশ্য এর জন্য লগ-ইন করতে হয় । লগ-ইন ফেসবুক একাউন্ট দিয়ে কিংবা ইমেইল একাউন্ট দিয়েও করা যায় ।
২) জেসিয়া ইসলামের অফিশিয়াল ফেসবুক পেজে লাইক করে [এই পদ্ধতিটা তুলনামুলকভাবে সবচেয়ে সহজ কিন্তু আমি সার্চ দিয়ে জেসিয়া ইসলামের অফিশিয়াল ফেসবুক পেজ কেন জানি পাইনি]
৩) Mobstar এ জেসিয়া ইসলামকে ফলো করার মাধ্যমে ।



নিজ দেশ থেকে একটি মেয়ে এরকম ইন্টারন্যাশনাল স্টেজে, সত্যিই স্বপ্ন সত্যি হওয়ার মত !! ছোট বেলা থেকেই যখন মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার কথা শুনতাম তখন ভাবতাম, আমাদের মত জনবহুল একটি দেশে কি একটাও সুন্দরী মেয়ে নেই যে ঐ প্রতিযোগিতায় বাংলাদেশের পতাকা তুলে ধরতে পারে ? অবশেষে সেই প্রতিযোগিতায় একজন বাংলাদেশী মেয়ে অংশগ্রহণ করে বহু আরাধ্য একটি ইচ্ছা পূরণ করলো । ভাবতেই ভালো লাগছে এবার থেকে প্রতি বছর এরকম একজন করে যাবে । সবাই ভোট করুন মিস ওয়ার্ল্ড বাংলাদেশকে
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৮
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চুক্তিতে নেই, তবু প্রবাসীদের আশা: NCT দিলেই মিলবে ভিসা ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৪:০০


জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল, বিগত অনির্বাচিত সরকারের সকল প্রজেক্ট পর্যালোচনা করা হবে। দেশের স্বার্থবিরোধী হলে তা বাদ দেওয়া হবে। কিন্তু সরকার তো আগের দেখানো... ...বাকিটুকু পড়ুন

গুগল এ.আই. - প্রফেশনাল সার্টিফিকেট পেয়ে গেলাম

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৫


বিগত কয়েক বছর ধরেই অনলাইনে কোর্সেরাতে টুকটাক কোর্স করছি, মাঝে মধ্যেই সার্টিফিকেট পাচ্ছি। তবে প্রফেশনাল সার্টিফিকেট কোর্স কখনো করা হয় নি। বলে রাখা ভালো কোর্সেরা ফ্রি নয়, এখানে আপনাকে পে... ...বাকিটুকু পড়ুন

মদিনার মিষ্টান্ন, শ্রী ঘোষের দধি: সম্প্রীতির যে রেখা চোখে পড়ে না

লিখেছেন মুনতাসির, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৮



২০২১ সালের ডিসেম্বরে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে প্রয়াত লেখক, গবেষক ও বাম রাজনীতিক বদরুদ্দীন উমরকে দেশের সাম্প্রদায়িকতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। ষাটের দশকে যিনি ‘সাম্প্রদায়িকতা’ নামে আস্ত একটা বই... ...বাকিটুকু পড়ুন

একজন বেগম রোকেয়া, একজন মাদাম কুরী এবং একজন আএলিটা

লিখেছেন নাজনীন১, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০



মঙ্গল গ্রহের রাণী আএলিটা।



রাশিয়ান বিজ্ঞান কল্পকাহিনীর একটি চরিত্র। ১৯২৪ সালের সাদা কালো ম্যুভিটি বানানো হয়েছে,সায়েন্সফিকশন উপন্যাসটি লিখেছিলেন এলেক্সে নিকোলেভিস টলস্টয়, ১৯২৩।


বাংলাদেশে এক সময়ে বিজ্ঞানের... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ পর্ব-২

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৯



এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন

×