নতুন করে প্রস্তাব করা হয়েছে দেশের পাঁচটি জেলার নাম । কারণ ? ইংরেজি উচ্চারন ও বানানের সাথে আমাদের প্রচলিত অর্থে উচ্চারনের পার্থক্য । ধুর, প্রায় ৫০ বছরেরও বেশি সময় ধরে থাকা নামগুলো প্রচলিত অর্থের উচ্চারণের সাথে মিল করা কি খুব জরুরী ? অন্য আর যে কেউ মনে করলেও আমি তা মনে করি না । আমার জন্মস্থান, বেড়ে ওঠা, বুঝতে শেখা সব যশোরে । হ্যাঁ, Jessore এ । আরও ভালো করে বললে,
জন্মের সময় মায়ের মেডিকেল কার্ডে যে হাসপাতালের নাম লেখা ছিলো তা হচ্ছে,
"Fatima hospital, Jessore"
বিদ্যা অন্বেষণের উদ্দেশ্যে হাফপ্যান্ট পরে প্রথম যে স্কুলে ভর্তি হই তার নাম হচ্ছে,
"Sacred heart junior high school, Jessore"
নেদাকালের স্কুলের চৌকাঠ পেরিয়ে
এ জীবনের সবথেকে গর্ব করে বলা প্রতিষ্ঠানের নাম হচ্ছে,
"Police Line High School, Jessore"
এন্ট্রাস পরীক্ষায় পাস করে জীবনে হাতে পাওয়া প্রথম সার্টিফিকেটে লেখা ছিলো,
"Board of intermidiate and secondary education,Jessore"
স্কুলজীবন শেষ করে শান্ত-নিরিবিলি খুব সুন্দর করে দেখতে যে আঙিনায়
পা দিয়েছিলাম তার নাম হচ্ছে,
"Cantonment college,Jessore"
তারপর,
CDC তে বার্থপ্লেস "Jessore"
পাসপোর্টে "Jessore"
ভিসায় "Jessore"
স্বাধীনতা যুদ্ধে প্রথম শত্রুমুক্ত শহর "Jessore"
মধুর কপোতক্ষ নদের "Jessore"
অ্যালেন ভাইয়ের কবিতায় "Jessore"
আবেগে "Jessore"
অনুভূতিতে "Jessore"
রক্তে "Jessore"
দুনিয়ার যে কোন প্রান্ত থেকে
Travelling to "Jessore"...
And most importantly...
I am from
"Jessore"
প্লিজ সরকার,
এই আবেগে হাত দিয়েন না।প্লিজ...
------------------------------------------------------------------------------------------------------------------------
ফেসবুকে লেখাটি লিখেছেন Bukhari Khan Bukhari (y)
অসাধারণ একটি লেখা ।
সত্যিই সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, এই আবেগের জায়গাটিতে হাত না দেওয়া হোক । প্লিজ ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
