somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোশারফ হোসেন ০০৭
বেলাশেষে ক্লান্ত-তৃষ্ণার্ত পথিকের ন্যায় আসলাম সামুর তীরে, রেখে যেতে চাই কিছু অবিস্মরণীয় কীর্তি । পারি না আর না পারি, চেষ্ঠার ত্রুটি রাখবো না, এই ওয়াদা করছি ।

জী, হ্যাঁ, চাটুকারিতা একটি ব্যাধিই X((

১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চাটুকাররা কোন দলের হয় না । এরা দল-মত নির্বিশেষে সকল জাতি ও ধর্মের । আপনি যেই বিশ্বাসেই বিশ্বাসী হন না কেন, চাটুকারিতা কার্যত আপনার কার্যক্ষমতা কমিয়ে দেয়, নতুন কিছু করার বা তৈরি করার দিক সরু করে দেয় ।

একজনের ঘাড়ে পা দিয়ে হয়তো ক্ষণিকের জন্য সামান্য উপরে ওঠা যায় কিন্তু যেই না সেই ঘাড়টুকু একটু হলেও সরে যায় কিংবা নড়ে যায়, তখন ধরাধাম, উপর থেকে অবস্থান হয় সরাসরি নিচে ।

বাংলাদেশ নিয়ে যতই গর্ব করি না কেন, এই দেশের একটা ব্যাপার সব কালে, সব বিশ্বাসে সত্য ছিল, আছে আর মনে হয় ভবিষ্যতেও থাকবে আর সেটি হচ্ছে চাটুকারিতা করে নিজের আখের গোছানোর চেষ্ঠা । কোথায় নেই চাটুকারিতা ? স্কুলে সামান্য নাম্বার পেতে প্রাইভেট কিংবা অফিস কিংবা বাসায় গিয়ে শিক্ষকের চাটুকারিতা, কলেজেও সেই একই ঘটনা, উচ্চশিক্ষা কিংবা বিশ্ববিদ্যালয়ের ভর্তির ক্ষেত্রে পূর্বে এই চাটুকারিতা বিষয়টা অনেক ফলপ্রসূ ছিল যদিও বর্তমানে বিষয়টা ওরকম নেই, এরপর চিন্তা করে দেখলে অন্ধ হয়ে রাজনৈতিক বিশ্বাসের চাটুকারিতা, নিজের ঊর্ধ্বতনের চাটুকারিতা আরও কত কি ।

চাটুকারিতা বিষয়গুলো নিয়ে অনেকেই মুখে মুখে অপছন্দের নাটক করলেও দেখা যায় তাদের চরিত্রের সাথে বিষয়টা পুরো জুড়ে থাকে । কোথাও হয়তো মিষ্টি কথায় আর কোথাও মিষ্টি কথায় কাজ না হলে পকেট থেকে কিছু বের করে দেওয়া, কিংবা তাতেও কাজ না হলে ভয়-ভীতি প্রদর্শন মত চাটুকারিতা এখন অহরহ আমাদের সমাজে ঘটমান ।

আমার এত কথা বলার অর্থ হচ্ছে, সামনে জাতীয় সংসদ নির্বাচন । ফেসবুক, বাস্তব ইত্যাদি অনেক জায়গাতেই বিভিন্ন রাজনৈতিক দলের অন্ধ চাটুকারিদের কথা শুনে বা দেখে বেশ মজা পাচ্ছি । এরা নিজেদের আখের গোছানোর ধান্দায় মাঝে মাঝে বেশ নির্লজ্জ মিথ্যাচারও করে যাচ্ছেন । অবাক হই যখন যার কাছ থেকে ঘটনা জানতে পারি, সেই ব্যক্তিটি যদি সমাজে বেশ সম্মানিত, উচ্চ শিক্ষিত হয়ে থাকেন ।

আসলে চাটুকারিতা বিষয়টা আমাদের বাংলাদেশীদের অস্থিমজ্জায় এমনভাবে ঢুকে গেছে যেন এই বিষয়টাই আমাদের কাছে অনেক সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে । তবে হ্যাঁ, এইসকল চাটুকাররা কিন্তু মাঝে মাঝেই কিছু পেতে গিয়ে অনেক কিছু হারিয়েও ফেলে (সম্পর্ক, সম্মান, অর্থ ইত্যাদি) ।

পরিশেষে বলতে চাই, চাটুকার মুক্ত বাংলাদেশ চাই ।
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:০৪
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৩ কফি শপ

লিখেছেন হুমায়রা হারুন, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:০৬

আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?



ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
...বাকিটুকু পড়ুন

×