somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোশারফ হোসেন ০০৭
বেলাশেষে ক্লান্ত-তৃষ্ণার্ত পথিকের ন্যায় আসলাম সামুর তীরে, রেখে যেতে চাই কিছু অবিস্মরণীয় কীর্তি । পারি না আর না পারি, চেষ্ঠার ত্রুটি রাখবো না, এই ওয়াদা করছি ।

ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর অবসর ইচ্ছা পোষণ ও বাঙ্গালীর ফেসবুকে হা হা রিয়্যাক্ট এর বাজার বসানো :| :||

১৪ ই নভেম্বর, ২০২০ রাত ১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন সম্প্রতি তার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের ইচ্ছা পোষণ করেছিলেন। কারণ হিসেবে তিনি বলেছিলেন তার পেশায় যে বেতন তিনি পান, সেটা তার নিজের জন্য প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম। আর এই স্বল্প বেতনে তার জন্য প্রধানমন্ত্রী হয়ে থাকাটা কষ্টকর।



তার পরদিন মিডিয়ায় এই সংবাদ ফলাও করে প্রচার করার পর থেকে ফেসবুকে বিভিন্ন পেজে এই পোস্ট দেখেছি। অবিশ্বাস্য হলেও সত্যি যে প্রতিটি পোস্টেই অন্যান্য রিয়্যাক্ট এর চেয়ে হা হা রিয়্যাক্ট বেশি। আর পোস্টগুলোর কমেন্ট সেকশন তো রীতিমত সার্কাস। বেশিরভাগই কমেন্ট করছেন, "হাস্যকর ব্যাপার!! এই বরিস জনসনকে বাংলাদেশে নিয়ে এসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ড্রাইভার পদে নিয়োগ দেওয়া হোক"। অথচ কাউকেই দেখলাম না যে কিনা এটা বলবে, " বাংলাদেশের কোন সরকারি পদে অন্তত এই কারণে পদত্যাগ কেউ করবে না কখনো"।

আরিফ আর হোসেন, একজন জনপ্রিয় ফেসবুক লেখক। তার প্রতিটি পোস্টেই বা লেখাতেই তিনি হাজার হাজার রিয়্যাক্ট পান। তিনি কথায় কথায় একটা কথা প্রায় বলেন, "বাংগালী একটি কিউট জাতি"। তিনি কিন্তু এই কিউট বলতে সুন্দরের আতিশয্য বুঝান না, তিনি বুঝান যে বাংগালী একটা সহজ সরল জাতি। এই জাতিই কিন্তু আবার ৭১ সালে মুক্তিযুদ্ধ করেই দেশ স্বাধীন করেছিল।

বরিস জনসনের মত প্রধানমন্ত্রীরা উন্নত বিশ্বের মাথা হওয়ার পরও এদের লাইফস্টাইল অত্যন্ত সিম্পল। এই বরিস জনসন ছাড়াও আরও বেশ কয়েকটি দেশের প্রধানমন্ত্রী কিংবা রাস্ট্রপতি সংবাদে এসেছেন তাদের সাদাসিধে জীবন যাপন করার জন্য। কিন্তু আমরা উন্নয়নশীল দেশ হয়েও আমাদের অবস্থা প্রায় বিপরীতই।

আমাদের মানসিকতা এমন হয়ে গেছে যে আমাদের ক্ষোভের বহিঃপ্রকাশ হয় ফেসবুকে হা হা রিয়্যাক্ট দেওয়ার মাধ্যমে। হয়তো আমরা রাস্তায় নামতে পারি না, আমরা সঠিক বিচার পাই না, আমাদের সাথে অন্যায় হয়েছে, আমরা মুখ ফুটে কিছু বলতে পারি না - এত টেনশন নিবো না, খালি হা হা রিয়্যাক্ট দিবো। অনেকে হয়তো এই হা হা রিয়্যাক্ট বলতে ফানি কিছু বুঝে কিন্তু এই হা হা রিয়্যাক্ট আসলে একটি জাতির সাধারণ ভীতু জনগনের প্রতিবাদ, ক্ষোভ, আন্দোলনের বহিঃপ্রকাশ।

আর যদি বাংলাদেশী সাধারণ জনগণের মনের সত্যিকার কথা জানতে হয়, তাহলে দেশের সরকার দ্বারা প্রণীত কোন সিদ্ধান্ত বা আন্তর্জাতিক কোন রাজনৈতিক সংবাদ সংক্রান্ত বিভিন্ন ফেসবুক পেজের পোস্টগুলোর কমেন্ট সেকশন ঘুরে আসবেন, আশা করি নিরাশ হবেন না।
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০২০ রাত ১:২৩
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাখি মন

লিখেছেন সামিয়া, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৩:১০



রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×