somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাগাড়ম্বরকারীরা কোথায়?

২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পত্রিকা-টেলিভিশন-মঞ্চে যারা নিত্য বাগাড়ম্বর করে বেড়ান, সেসব ব্যক্তিকে নিত্য ঘটমান নির্যাতনের বিরুদ্ধে কোনো কথা বলতে দেখি না। এসব বিষয়ে বললে কি তাদের প্রশ্রয়দাতার অখুশি হবেন না কি কোনো পেমেন্ট পাওয়া যাবে না? আমাদের বিশেষজ্ঞরা রাজনীতি-অর্থনীতি থেকে শুরু করে হেন বিষয় নেই যে বিষয়ে তাদের মন্তব্য ঝাড়েন না। কিন্তু সামাজিক অবক্ষয়ের ব্যাপারেই শুধু তাদের কোনো কথা নেই।

আমাদের বুদ্ধি নেই; আমরা বুদ্ধিজীবী নই। আমাদের বিশেষ কোনো অবস্থান নেই; আমারা বিশিষ্ট ব্যক্তি নই। আমরা যা বুঝি, তা হলো নীতি-নৈতিকতা না থাকলে, মহাপরাক্রমশালীর কোনো ভয় মনের মধ্যে না থাকলে, অব্যবস্থার তৈরি হলে অপরাধ বাড়বেই। আমাদের পিতা-মাতারা ফজরের নামাজ পড়ে কোরআন পড়া শিখিয়েছেন। আমরা কোরআন পড়ে শিখেছি, আমার গোপন-প্রকাশ্য সবকিছুই একজন জানেন। তাঁর সামনে আমার সবকিছুর হিসাব দিতে হবে। আমরা একটি বন্ধনের মধ্যে বড় হয়েছি। সেই বন্ধন আমাদেরকে শিখিয়েছে, তুমি এই বন্ধনে যা শিখেছো, তার বাইরে গেলে বন্ধনচ্যুত হবে; অসহায় হয়ে পড়বে; সবার চোখে হীন বিবেচিত হবে। এজন্য আমরা অপরাধের কথা মনে এলেও জঘন্য কিছু কখনো বাস্তবায়ন করতে পারিনি।

কিন্তু আমাদের বিশিষ্টজনরা এমনকি এই ব্লগের কিছু বিশেষজন বলতে চাচ্ছেন, ব্যক্তির মানসিকতাই অপরাধ দমনের জন্য যথেষ্ট। আমি প্রশ্ন করতে চাই, ব্যক্তির মানসিকতা কোত্থেকে তৈরি হয়, তাকে যদি কোনো শিক্ষা না দেয়া হয়? মানুষের মনে যখন ভয় বলতে কিছু না থাকে, তখন সে কেন অপরাধ করতে দ্বিধা করবে? আমাদের এইসব মহান ব্যক্তিরা ইসলামকেই সকল সমস্যার মূল বলে সাব্যস্ত করতে চান। আমি জানি না, তারা পড়ে-জেনে বলেন না কি শুধু বিরোধিতার খাতিরে বলেন। আমার ধর্ম আমাকে শিখিয়েছে, বিবাহিতের জন্য ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড; অবিবাহিতের জন্য বেত্রাঘাত এবং দেশান্তর। আমার ধর্ম আমাকে শিখিয়েছে, কোনো নারীর ওপর অপবাদ যে দেবে, সে যদি চারজন সাক্ষীর মাধ্যমে সে তা প্রমাণ করতে না পারে, তাহলে তাকে বেত্রাঘাত করা হবে; ভবিষ্যতে তার কোনো সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। ওহে বুদ্ধিজীবীরা, আপনারা বলুন, এর চেয়ে সুন্দর ব্যবস্থা আপনাদের নাস্তিক্য ধর্মে আছে কি না। বিজ্ঞানে উচ্চমাধ্যমিক পর্যায়ে ইসলাম শিক্ষা বাদ দেয়ার পক্ষের ওহে বিশিষ্ট ব্যক্তিরা, আপনার বলুন, ধর্ম কোন খারাপ জিনিসটা শেখায়?

ওহে বুদ্ধিজীবীরা, ইসলাম অপেক্ষা মানুষের চিন্তাভাবনা উন্নত করার উন্নত কোনো শিক্ষা এবং অপরাধ দমনের জন্য কঠিন শাস্তি যদি আপনাদের কাছে থাকে, তাহলে বলুন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

×