somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হিমালয়ের দেশে (পর্ব-২০)

০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
We are Vegetarian
নেপালে মুসলিম হোটেল বা হালাল ফুডের রেস্টুরেন্ট খুবই কম। বাংলাদেশী আরিফের কাছে জেনে নিয়েছিলাম কোথায় কোথায় মুসলিম হোটেল আছে। থামেলে আমাদের আবাসিক হোটেল থেকে মিনিট পাঁচেক উত্তর দিকে হাঁটলে বিসমিল্লাহ রেস্টুরেন্ট। আবার কাঠমুন্ডু জামে মসজিদের পাশ্ববর্তী বাঘবাজার এলাকায় রয়েছে পাকিজা রেস্টুরেন্ট। রুটি, সব্জি, খাসির পায়া, ভাত, মাছ, গোশত সবই পাওয়া যায়। পোখারা এসে তন্ন তন্ন করে খুঁজেও কোন মুসলিম হোটেল মেলাতে পারলাম না। এখানকার পাঞ্জাব হোটেলে হালাল ফুড পাওয়া যায়- শুনে আমরা দৌড়ে গেলাম। কিন্তু গিয়ে দেখলাম মুসলিম হোটেল নয় তবে `ফ্রাইড রাইস' বলে আমাদের দেশের চাইনিজ রাইসের মত সব্জি মিশ্রিত এক ধরনের খাবার সেখানে পাওয়া যায়, যা ভেজেটিরিয়ানদের প্রিয়। তবে দাম বেশ চড়া। প্রতি প্লেট ফ্রাইড রাইসের দাম ১৭৫ রুপি। সাথে আবার ১২% হারে ভ্যাট। হিন্দু প্রধান দেশ হওয়ায় গরুর গোশ্ত পাওয়া যায় না, অবশ্য মহিষের গোশ্ত মেলে। পশ্চিমা ট্যুরিস্টবহুল দেশ বলে এখানের হোটেলে পর্ক বেশ সহজলভ্য এবং বেশির ভাগ খাবারে পর্কের উপাদান থাকে। চিতোয়ানে পছন্দসই খাবার পাওয়ার কোন উপায় নাই। আগেই বলা হয়েছে, চিতোয়ান মূলত নেপালের `জাতীয় উদ্যান' এলাকা। এখানকার আবাসিক হোটেল/রিসোর্টগুলো গড়ে উঠেছে পার্কের পাশে গ্রামের ভেতর। এখানে স্বাধীনভাবে খাওয়া-দাওয়ার জন্য আলাদা কোন রেস্টুরেন্ট নেই। তাই সাধারণত থাকা-খাওয়া, সাইটসিয়িং ইত্যাদি টোটাল প্যাকেজ না নিয়ে সাধারণত এখানে কেউ আসে না। আমাদের প্যাকেজে কাঠমুন্ডু ও পোখারার খাবার অন্তর্ভুক্ত ছিল না। কিন্তু চিতোয়ানে বাইরে খাওয়ার কোন সুযোগ নেই বলে এখানকার খাওয়া-দাওয়াও প্যাকেজে ইনকুড করা ছিল। ওরা আমাদের কি না কি খেতে দেয় এ নিয়ে আমরা একটু ইতস্তত করছিলাম। আরিফ আমাদের বলে দিয়েছিল, চিতোয়ান পৌছে আমরা যেন হোটেলে বলে দিই `উই আর ভ্যাজিটেরিয়ান'। তাহলে আর কোন সমস্যা নাই। যাই হোক, প্রথম দিন আমরা চিতোয়ানে পৌছে সাফারী কর্র্তৃপকে যখন আরিফের শিখিয়ে দেয়া `ভ্যাজিটেরিয়ান' বাণী ছাড়লাম তখন ওরা মৃদু হাসল, `ওকে'। পরবর্তীতে খাবার টেবিলে ম্যানু দেখে হাসব না কাঁদব ভেবে পাচ্ছিলাম না। ব্রেকফাস্টে ২ স্লাইস পাউরুটি, কলা, বাটার, জ্যাম এর নুডুল্স। লাঞ্চে কাবাব জাতীয় কী একটা সসের মধ্যে ডুবানো, আলু লম্বা লম্বা করে কেটে চিপসের মত একটি আইটেম (যোবায়ের ভাই নাম বলেছিল, ভুলে গিয়েছি), কয়েক টুকরা মূলা, মসলাবিহীন হালকা সিদ্ধ ম্যাকারনী, কয়েক টুকরা বরবটি আর ফুলকপি রান্না তো দূরের কথা মনে হয় গরম পানিতে শুধু একটু চুবিয়ে তোলা হয়েছে। নো লবন, নো মসল্লা। ভেতো বাঙ্গালীর সামনে এসব খাবার। যোবায়ের ভাই পারলে খাবার টেবিলেই বমি করে দেয়। আমি সাহস যোগাই, না না বেশ স্বাস্থ্যসম্মত খাবার। এমন খাবারই তো শরীর-স্বাস্থ্যের জন্য উপকারী। যা হোক, তিনদিনের মধ্যে শেষের দিন একবেলা (ডিনার) ভাত, রুটি, ডাল জুটেছিল। সেদিন পেটপুরে বাঙ্গালী খাবার খেয়েছিলাম। নেপাল ভ্রমণে খাওয়া দাওয়ার সমস্যাকে আমাদের কাছে সবচেয়ে বড় সমস্যা মনে হয়েছে।
(চলবে)
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৫

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×