সামহোয়্যার ব্লগের নীতিমালায় বলা হয়েছে যে, এখানে স্বাধীনভাবে যেকোনো মতামত প্রকাশ করা যাবে। কিন্তু বাস্তবে আমি কি দেখলাম! গত ১৮ মে তারিখে 'দেশদ্রোহী সরকারের বিরুদ্ধে দেশপ্রেমিকরা ঐক্যবদ্ধ হোন' শিরোনামে আমি একটি ব্লগ লিখেছিলাম যেখানে বর্তমান রামরাজাকার সরকারের বিভিন্ন দেশদ্রোহীতামূলক কর্মকাণ্ডের বিবরণ তথ্য ও উপাত্ত সহকারে তুলে ধরে সে ব্যাপারে আমার অভিমত তুলে ধরেছিলাম। আমার সে বক্তব্যের কারো দ্বিমত থাকতেই পারে। থাকলে সে-ও তার ভিন্নমত শালীন ভাষায় ব্যক্ত বা আমার যুক্তি খণ্ডন করতে পারে। কিন্তু তা করে আমার ব্লগ পোস্ট হওয়ার কিছুক্ষণের মধ্যেই তা পড়ে 'কৌশিক' নামেরএক রামরাজাকার মন্তব্যের কলামে আমাকে অকথ্য ভাষায় গালি দিয়েছিল। আমি তার কোনো জবাব না দিয়ে সে মন্তব্য মুছে ফেলেছিলাম। কিন্তু তা সত্ত্বেও আমার সে ব্লগ মুছে ফেলা হয়েছে এবং প্রথম পাতায় ও মন্তব্য কলামে আমাকে 'ব্যান' করা হয়েছে।
১৯৭৫ সালে ক্ষমতাসীন আওয়ামী সরকার যেমন মানুষের বাকস্বাধীনতা ও রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে সরকারী মালিকানাধীন চারটি পত্রিকা রেখে সকল সংবাদপত্র ও রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে একদলীয় বাকশালী শাসন কায়েম করেছিল সামহ্যোয়ার ইন ব্লগ কর্তৃপক্ষও আমার সাথে তেমনি আচরণ করেছে। তাদের এ বাকশালী আচরণের ব্যাপারেও আমার তেমন কোনো প্রশ্ন বা ক্ষোভ থাকতো না যদি তারা এ ব্লগের নীতিমালায় একথাটি উল্লেখ করতো যে, সামহোয়্যার ইন ব্লগ সবার জন্য উন্মুক্ত নয়, এখানে শুধু বাকশালীরাই লিখতে পারবে, তাদের মতামতই তুলে ধরা হবে। এটা করা হলে আমিও এ ব্লগের ধারে কাছে ঘেঁষতাম না।
পরিশেষে আমার ব্লগ মুছে ফেলা এবং আমার অভিযোগের ব্যাপারে সামহোয়্যার ইন ব্লগ কর্তৃপক্ষের উপযুক্ত ব্যাখ্যা দাবি করছি।
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


