somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশি-বিদেশি বাংলা চ্যানেল আর অনন্য বিটিভি!

১১ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"সরকারের উচিৎ বিটিভি বাদে দেশীয় সকল চ্যানেল ব্যান করে দেওয়া। আর ইন্ডিয়ার কিছু চ্যানেল যেমন স্টার জলসা, জি বাংলা, জি সিনেমা, ন্যাশনাল জিওগ্রাফিক এগুলোকে ডিশলাইন ছাড়াই সংযোগের ব্যবস্থা করা।"

কারণঃ
১# টিভি খোলার পর দেশীয় যেসব চ্যানেলের দারস্থ হইনা কেন দেখা যায় অন্তহীন বিজ্ঞাপন।

২# সারাদিন খুঁজেও একটা ভালো অনুষ্ঠান পাওয়া সম্ভব হয়না। এক দুইটা পাওয়া গেলেও দেড় দুই মিনিট পর পর ৫ মিনিটের বিজ্ঞাপন।

৩# নিরবিচ্ছিন্ন, স্বল্প বিজ্ঞাপনওয়ালা ও দারুণ সকল অনুষ্ঠান প্রচারের জন্য ইন্ডিয়ান চ্যানেলগুলা দেখানো উচিৎ।

৪# দেশীয় অনুষ্ঠানমালায় বিরক্ত হয়ে যখন ভাবি দেশের খবর দেখব তখন দেশীয় চ্যানেলগুলো চালাতে গেলেই আতঙ্কিত হতে হয়। একটার পর একটা দুঃসংবাদ, খুন, দূর্ঘটনা, রাহাজানি আর দূর্নীতির খবর দিতেই থাকে। ভালো কোন খবর প্রায় থাকেনা বললেই চলে।

৫# বিটিভিই একমাত্র চ্যানেল যেটা দেশ প্রেমের কথা বলে। এটা বঙ্গবন্ধুর স্বপ্নের চ্যানেল। সারাদিন বঙ্গবন্ধুর স্বপ্ন আর স্বপ্নের বাস্তবায়ন প্রচার করাই এই চ্যানেলের লক্ষ।

৬# বিটিভিই একমাত্র চ্যানেল যেটা দেখলে আতঙ্কিত হতে হয়না। কারণ বিটিভির খবরে কখনোই দুঃসংবাদ, খুন, দূর্ঘটনা, রাহাজানি আর দূর্নীতির খবর প্রচারিত হয়না। বিটিভিতে শুধু শান্তি আর শান্তি, উন্নয়ন আর উন্নয়ন, নেই কোন জনদুর্ভোগ।

৭# বিটিভি ছাড়া কোন চ্যানেলই সরকারের উন্নয়নের কথা প্রচার করেনা। সরকার নেগেটিভ দিকগুলো তুলে ধরাই ওসব চ্যানেলের লক্ষয়!

৮# বিটিভিতে বিজ্ঞাপনের ফাঁকে ফাঁকে অনুষ্ঠান দিলেও সেই অনুষ্ঠান অন্যান্য যেকোন দেশীয় চ্যানেলের চেয়ে বেশি মানসম্পন্ন।

৯# দেশীয় চ্যানেলগুলোতেও স্টার জলসাকে ফলো করে পারিবারিক কুটনামীর কিছু নাটক তৈরি করেছে। এই নাটকগুলোর কোন কোয়ালিটিই নেই ইন্ডিয়ান কুটনামীর নাটকের সাথে তুলনা করার। এর পরেওতো রয়েছেই অজস্র বিজ্ঞাপনের ঝুলি!

১০# সর্বোপরি বিটিভি, স্টার জলসা, জি বাংলা, জি সিনেমাকে বাংলাদেশের প্রধান চ্যানেল করে সারা বাংলাদেশের সম্প্রচারের নীতিমালা করলে দেশের প্রত্যেকটা পরিবার জ্ঞানার্জনের দিশা খুঁজে পাবে।

আরও হাজার কারণ আছে যেগুলো এই মূহুর্তে মনে নেই। তবে এই কারণ গুলোই যথেষ্ট দেশীয় বদখত চ্যানেলগুলোকে ব্যান এবং মা-বোনের প্রিয় ইন্ডিয়ান চ্যানেলগুলোকে জাতীয় চ্যানেল ঘোষণার। কারো দ্বিমত থাকিলে তাহা জনসম্মুখে প্রকাশ করিতে পারেন।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পি ভি নরসিমা রাও - ভারতের অর্থনৈতিক সংস্কারের জনক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ১২:৪৩



পি ভি নরসিমা রাও ১৯৯১ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তৎকালীন ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবিলায় যে ঐতিহাসিক সংস্কারনীতি গ্রহণ করেন, তা "এলপিজি সংস্কার" (LPG Reforms - Liberalisation,... ...বাকিটুকু পড়ুন

সব দোষ গাজী সাহেবের!

লিখেছেন মাথা পাগলা, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ২:৫৩



ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...

এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা... ...বাকিটুকু পড়ুন

একটি শোক সংবাদ

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুলাই, ২০২৬ দুপুর ২:০৯



পেটের দায়ে সপরিবার নীলফামারি থেকে কুমিল্লা শহরে এসে,
ব্যাটারি চালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন মোঃ শরিফুল ইসলাম;
তিনি এখন মরহুম! স্ত্রী ও ২ কন্যা নিয়ে ছিলেন কোনোরকমে বেঁচেবর্তে।

গত... ...বাকিটুকু পড়ুন

হিসাব বিষয়ক ভাবনা

লিখেছেন করুণাধারা, ০৯ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৩



সংখ্যাওয়ালা কোনো লেখা দেখলে হিসাব ঠিক আছে কিনা তা যাচাই করা আমার অভ্যাস। ইদানিং বিভিন্ন রকম সংখ্যাওয়ালা কিছু বিজ্ঞাপন সামনে আসছে, এগুলো ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন। এসব বিজ্ঞাপনে যেসব সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

মুনাফেকি নাকি Diplomatic situationship?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৯ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:১০


গত শনিবার (৪ জুলাই) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় উদযাপিত হয়েছে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক ও পারস্পরিক অংশীদারিত্ব আরো জোরদার করার প্রত্যয় ব্যক্ত... ...বাকিটুকু পড়ুন

×