অনেকে অনেক ভাবে প্রতারনার শিকার হয় । আবার অনেক ভাবে প্রতারনা করে । আমার কোন মোবাইল সিম কোম্পানির সাথে কোনরকম রাগ বা খোব নেই । তবে এরা অনেক সময় অনেক ভাবেই শুনেছি হয়রানি করে । আজ আমি কিছু টাকা airtel এ Flexiload দিলাম তার পর এক বন্ধুকে একটি SMS দিতেই দেখি সব টাকা উধাও । কিছু বুঝলাম না । দোকানে গিয়ে লোড দিয়ে কাস্টমার কেয়ারে ফোন করলাম এক সুরেলা চিকন কন্ঠের আপি ফোন ধরল, আমি আমার প্রোবলেম এর কথা বললাম সে বলল আপনার কোন অফার নেয়া আছে কিনা (একটা কথা বলে রাখি আপনাদের আমি কোনরকম আফার কখন নেই না যেমন ওয়েলকাম টিউন ইত্যাদি ) আমি বললাম না তারপর সে জিজ্ঞাসা করল কোন অফারের কল এসেছিল কিনা ? আমি বললাম মনে পড়ছে না একটু চেক কর সে বলল আপনার একটা অফার একটিভ আছে তাই টাকা কাটা হয়েছে । আমি আশ্চার্য হয়ে বললাম কিন্তু আমিতো কোন অফার নেইনি সে বলল আপনার কাছে একটা কল এসেছিল আর সেটি রিসিভ করেছিলেন এবং অফারটি তখনই একটিভ হয়ে গেছে । আমি রেগে গিয়ে বললাম এটা কেমন কথা আমি যেকোন কল রিসিভ করতেই পারি এরপর আপনাদের অফার পছন্দ হলে আমি অফার গ্রহন করব না করবনা সেটা আমার ব্যাক্তিগত ব্যাপার কল ধরলেই একটিভ হয়ে যাবে এটাতো প্রতারনা তখন মেয়েটি বলল সরি স্যার আপনার অভিযোগটি আমাদের ডিপার্টম্যান্টে জানাব । মনেপড়ে গেল সেই মহিলার কাষ্টমার হেল্পলাইনের গালিগালাজের কথা এই মুহুর্তে মনেপড়ছেনা কোন কোম্পানিকে গালাইছিল আমারো গালিদিতে ইচ্ছে করল কিন্তু আমি গালিগালাজ করতে পারিনা তাই ভদ্র ভাবেই বললাম এটা ঠিক না আপনারাতো আমাদের এভাবে প্রতারনা করতে পারেন না । আমাদের কষ্টের টাকা এভাবে কেটে নিলে খুব কষ্ট হয় যদিও কয়েক টাকার বিষয় বাট ওটাই আমাদের কাছে অনেক । এরপর যেন এমন না হয় দেখবেন ।
airtel যেভাবে প্রতারনা করছে গ্রাহকদের সাথে । আপনিও কি এর শিকার দেখুন ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৯টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন
৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন
বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!
পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।