জীবনের চরম হুহূর্তের সময়গুলো এখন খুব উপভোগ্য হয়ে দাড়িয়েছে, যেন এমনটিই হবার কথা ছিল। যেন পূর্ব পরিকল্পিত দর্ঘটনা। খুব কঠিন সিদ্ধান্ত নিতে চাইছি কিন্তু খুব বেশী বুঝি বিধায় সে সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারছি না। নিজের ওপর নিজের কন্টোল না থাকলে যা হয়।
এমন পরিস্থিতিতে নতুন নই। অভ্যস্ত হয়ে আছি। তাই টেনসিড নই। পরি্থিতি যতটুকু চিন্তা করার জন্য চাপ দেয় তারচে বেশ কম চিন্তা করি কিন্তু ভাবি বেশী। যেমন যদি এমন হতো বা এমন করলে কেমন হয়। কিছুটা স্বপ্ন টাইপে। ভাগ্যকে দোষারোপ করে লাভ নেই, সবই আমার দোষ বা ভুল। নিজের পায়ে নিজেই কুঠারাঘাত করেছি। মানতে একটু কষ্ট হচ্ছে বা ইহাতে আমি সম্পুর্ন একমত নই তারপরও এটাই সত্য। আছে নাহ,, "সত্য তিক্ত" ।।
ইচ্ছে তাখেই উপায় হয় ব্যাপারটা এমন নয়।উপায় পাচ্ছি না কিন্তু ইচ্ছা আছে। মানসিক ভাবে প্রস্তুত কিন্তু কর্মে তার প্রতিফলন হচ্ছে না। এটা কি কোন ধরণে রোগ কিনা তা বুঝতে হলে কোথায় যাব? তাও জানিনা। জানব কিভাবে? কেউতো নেই। অন্ধকার কবরে প্রবেশের পর মানুষ যেরূপ নিঃসঙ্গ হয়ে পড়ে আমিও আজতেমনি। চারপাশের সবকিছুই জড় পদার্থ মনে হয়। আর নিজেকে সবচেয়ে বড় অপদার্থ বলে মনে হয়।।
অপদার্থের শ্রেণীবিন্যাসে আমিই সব থেকে নীচ প্রজাতির। তবে ভেবে অবাক হই যে, আমি কিবাবে এই পরিস্থিতির সামাল দিচ্ছি!! সৃষ্টিকর্তার রহম এখনও পাই বলে পারছি,, পাওয়ার আশাই ছিল না তারপরও যে পাচ্ছি এটাও এক মহা বিশ্ময়!!!
হুজাইফা আহমেদ
১০.১১.১০
রাত ১২.১৮
রসুলবাগ, মহাখালী, ঢাকা।
বি:দ্র: কিছুকাল পূর্বের পরিস্থিতির আলোকে লিখেছিলাম...এখন অবশ্য আর সে পরিস্থিতি নেই...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


