দীর্ঘ ১ বছর ১১ মাস পর সামু কতৃপক্ষ আমারে সাধারণ ব্লগার বইলা রায় দিসে। আমি নাকি একজন সাধারণ ব্লাগার ; ইহাতে আমি যারপরনাই খোশ-আহ্লাদিত
আমি সামুর সকল কলাকৌশলীদের এহেন আমলা জটিলতন্ত্রতার(!) বাঙালী ট্রাডিশনকে অক্ষত রাখার জন্য অশেষ ধন্যবাদ(!) জ্ঞাপন করিতেছি ::.
এই গত দুই বৎসর যাবত আমি প্রায়শই সামুতে লগিন করিয়া এই স্বপ্ন দেখিতাম যে আজ সামু আমাকে মুক্ত বলিয়া রায় দিবে।
কিন্তু হায়! প্রতিনিয়তই আমি উয়াচ নামক লালবাত্তিতে আটকাইয়া থাকার যন্ত্রনা নিয়া লগ আউটের লাল চিহ্নের উপর কিক্লায়াইয়া শপথ নিতাম আর কোনদিন সামুব্লগের লগইন হইব না ।।
কিন্তু আমি কখনই উক্ত শপথখানা বগলদাবা করিয়া রাখিতে পারিতাম না।
থাক, আজিকার এই চরম খুশির দিনে পুরাতন দিনের কথা টানিয়া বৃথা কষ্ট পাইতে চাই না ।।
সবার কাসে দুয়া চাচ্চি, যাহাতে আমার সামু জীবন সুন্দর এবং সার্থক হয়।।
আল্লাহ হাফেজ
বি:দ্র: মিষ্টান্ন চাহিয়া লজ্জা পাইবেন না
উহু, গুরুচন্ডালীর জন্য ক্ষমা প্রযোজ্য

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


