
আকাশটার দিকে তাকালে আজকাল ক্যামন যেনো খালি খালি মনে হয়। নদীর পানিতে একটা বিষন্ন ছায়া ভেসে বেরাচ্ছে। সজিব আর কিছুতে মন বসাতে পারেনা। নৌকায় হালটা আলতো করে ডান পাশে রেখে আকাশের দিকে তাকিয়ে শুধু মেঘদের সাথে নিজের তুলনা করছে।
পার্থক্য কি ওদের সাথে আমার? ওরাও কাঁদে আমিও কাঁদি। শুধু একটাই পার্থক্য যে ওর জল মিষ্টি আর আমারটা নোনা।
নৌকাটা পার থেকে ধিরে ধিরে সরে যাচ্ছে। ওর কোনো খেয়াল নেই সেদিকে। নদীতে ঢেউও তেমন একটা নেই। পাশের নৌকাতে শুভ্র দাড়ির কালো পোরা চামড়ার বুড়ো মানুষটা উকি দিয়ে দেখে ধিরে ধিরে নিজের কাজে ব্যাস্ত হয়ে পরে। সজিব পাটাতনটা ঠিক করে পাটি বিছিয়ে শুয়ে পরে। এবার বিশাল আকাশ তার চোখের সামনে এসে দাড়ায়। একটা চিল সেই কখন থেকে উড়ছে। বার বার চক্কর দিয়ে যেনো মিশে যেতে চাইছে মেঘদের সাথে।
শেফালি বলে দিয়েছিলো ঘরে চাউল যা আছে দু একদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। আজ পনের দিন হয় ঘরটা খালি। বাড়ির দেঊরিতে পা রাখার আগেই কেউ বলেনা ভাইজান আসসালামু আলাইকুম।
তবুও ওখানে দাড়ালেই মনে হয় যেনো সুদুরের কোনো অজানা থেকে ভেসে আসে সেই সালাম। উঠনের দক্ষিন পাশে পেয়ারা গাছটায় এই সিজনের প্রথম পেয়ারা ধরেছে। সকালে যখন গাছটার দিকে তাকালো তখন মনে পড়ে গেলো...
ভাইজান আমারে বাজার থিকা যেই পেয়ারা গাছটা আইনা দিছো ঐটা কিন্তু আমি উডানের মাঝখানে লাগামু।
সজিব জোরেই বলছিলো না... ওইখানে লাগাইলে আব্বায় রাগ করবো। তুই কি ল্যেদা হইয়া গেছোস? তুই না এইবার কামিল পরিক্ষা দিতাসস? এর পরও বুদ্ধিশুদ্ধি কিছু অইলোনা... আল্লায় জানে কবে অইবো...
শেফালি পাতিলে পুইশাক দিয়ে চিংড়ি মাছ রান্না করতে থাকা তরকারী চুলায় রেখে উচ্চস্বর শুনে খুপরির মতো রান্না ঘর থেকে উকি দিয়ে দুই ভাই বোনের কান্ড দেখছিলো। আর কোলে বাচ্চাটা বুকের সাথে মুখ লাগিয়ে ঘুমিয়ে পড়ে যায় যায় অবস্থা।
কি হইসে গো? এমন করো ক্যান? তোমাগো সবগুলা ভাইর মঝে একটা মাত্র বইন। তাও আবার বিস্তর পন্ডিত মানুষ। জ্ঞানী মিনষের লগে খারাপ আচরন করলে কিন্তু আল্লা সইবোনা কইলাম। শেষে আমার কানতে অইবো...
ভাবির কথা বলার ঢং দেখে জেসমিনের প্রচন্ড হাসি পেলো... এমন সময় মেঝ ভাইয়ের আগমন দেখে ভাবি মুখে কাপড় ফেলে সটকে পরেন তারাতারি। আর ভাইয়ের নির্দেশে সে দক্ষিন পাশে ঐ লেবু গাছটার পাশে পেয়ারা গাছটা রোপন করে দেয়।
বড় ছেলেটা সকালে বলে পেয়ার গুলো নাকি দেখতে ঠিক জেসমিন ফুপির মত হয়েছে। পেয়ার গাছটা তার ফলে পূর্ণ ডাল নিয়েও বিশাল একটা শুন্যতার প্রতীক হয়ে দাড়িয়ে। জানালা গলিয়ে দৃষ্টি যতবার পেয়ারা গাছটার দিকে পরে ততবারই বুকের কোথায় যেনো খচ করে একটা কামর মারে। ভাবতে ভাবতে চোখের দুই পাশ বেয়ে অশ্রু গড়িয়ে পরছে। এক ফোটা ছুয়েছে নৌকোর কাঠ আর মাথার অন্য পাশ নৌকোর কিনারে থাকার কারনে ওই ফোটা টা মিশেছে এই বহমান বেদনার বুকে।
হঠাত জমির মাঝির ডাক শুনে সব ভাবনায় ছেদ পরলো। খেয়াল করে দেখলো প্রায় অনেক দূরে চলে এসেছে নৌকা। নাহ এই বেলায় আর কাজে মন বসবে না। নৌকাটাকে ঘাটে ভিরিয়ে বাড়ির দিকে হাটা দিলো। নীল বিছানায় হেটে হেটে ধানক্ষেতের আড়াল গলিয়ে সূর্যটা মাথার সোজাসুজি উপরে দাড়ানোর চেষ্টা করছে। এই তপ্ত দুপুরে পোড়ন্ত প্রকৃতিতে কোথাও একটা কোকিল ডেকে উঠলো। কোকিল তো এই সিজনে ডাকার কথা না। তবুও ডাকলো। পথে মুহসিনাদের বাড়ি থেকে দৌরে এসে তার পাচ বছরের ছেলেটা সালাম দিয়ে চটপটে কচি কন্ঠে ঢেউ তুলে বললোঃ সজিব ভাই, মায় আপনেরে ডাকে।
অবাক হয়ে তাকায়। কি আশ্চার্য এই বাচ্চার মা আমাকে ভাই ডাকে আর সে ও ভাই ডাকে... আসলে মা বাবা যা বলে বাচ্চা তাই শেখে। সজিব আনমনে হাসে। কিন্তু চেহারার সেই বেদনার্ত ভাঁজ মোটেও দূর হয়নি।
সজিব ভাই... জেসমিন আফার কি খবর??? খবর টবর কিছু পাইলেন??
চৌকাঠের ওপাশ থেকে উত্কন্ঠিত নারী কন্ঠের এই প্রশ্ন সজিবকে হতবাক করে দেয়। বুকের ভেতর থেকে কান্নারা হু হু করে বেড়িয়ে আসতে চায়। কি বলবে সে?? কি জবাব আছে দেয়ার মত??
মুহসিনা তার কান্না ভেজানো কন্ঠে বলে যায়ঃ এই গেরামে কে বিলাইবো শিক্ষার আলো? কে আমাগো বাড়ী বাড়ী আইসা পড়ায়া যাইবো। কার কথায় আমরা সুন্দর সংসার করা শিখমু? কে আমাগোরে শিখাইবো যে আমাগো পোলাপাইনেরে কি শিক্ষা দিমু...আর বলতে পারেনা। গলায় মনে হয় হাজার মন ওজনের ভারি এক বিশাল পাথর এসে আটকে যায়। এর পর সে ভেতরের ঘরে চলে যায় কোনো জবাবের অপেক্ষা না করেই। সাথে নিয়ে আসে মাটির কলসে রাখা ঠান্ডা পানির এক গ্লাস লেবুর সরবত আর একশত টাকার কয়েকটি নোট, একটা নাক ফুল। পিচ্চিটার কাপা কাপা হাতে মুহসিনা এসব পাঠিয়ে দেয়। সজিব বাচ্চাটার মুখে একটু হাসি ছড়িয়ে তার হাত থেকে তারাতারি গ্লাসটা নেয়। আর বাকি জিনিস গুলো ফেরত পাঠায়।
মুহসিনা তাতে কিছুটা দঃখিত হয়। পর্দার ওপাশ থেকে ব্যাথিত কন্ঠে বলে... ভাই আফনে রাগ কইরেননা। আমরা তো জানি যে আফনেরা সবগুলান ভাই নিজেরা না পইরা না খায়া বইনটারে শিক্ষিত করছেন। চাচা জান ও এই বয়সে কিছু করতে পারেনা। আমরা গরিব হইতে পারি। কিন্তু আমাগো বইনের লইগা কিছু করতে পারমুনা এমন ছোট লোক না। আমরা সবাই মিল্লা কিছু টাকা পয়সা জোগার করছি... এতে হয়তো কিচ্ছু অইবোনা ... তাতে কি আমাগো মনটা শান্তি অইবো অন্তত। আর এইডা আমার বিয়ার নাকফুল। আমার হাতে তো পয়সা করি নাই। তাই হাসানের আব্বুর কাছথিকা সন্মতি নিয়া নাকফুলটা দিলাম। আগের আমলের স্বর্ন। বাজারে হয়তো ভালো দাম পাওয়া যাইবো। আমি আর কি দিমু কন আমার প্রানের বইনটার লইগা??? দয়া কইরা আফনে এগুলান নিয়া আমার বইনটার লইগা কিছু করেন। সে আমার আপন বইন না হইতে পারে কিন্তু গেরামের মানুষেরে যেইভাবে ভালো বাসছে... আমরা তারে আপনের তন আপন মনেকরি। আমরা ভুলি নাই যে আপনের বইনে নিজের টিউশনির টাকা দিয়া সুমনের দাদীরে ওশুধ কিনা দিতো সারাডা বছর... ঐ বুড়ি তার কি লাগে? কিছুই না। তার পরও কত মায়া।
আমরা এতো নিষ্ঠুর হইতে পারিনা। যান ভাই তারাতারি আমাগো বইনটার লইজ্ঞা কিছু করেন। বাচ্চার হাত থেকে জিনিশগুলো নিয়ে সজীব সালাম দিয়ে বেরিয়ে আসে। তার বোনের জন্য গ্রামের মানুষের দরদ দেখে অবাক হয়। কথা হাড়িয়ে ফেলে।
বাড়ীতে যাওয়ার পথেই বাজার। আগে বাজারে গিয়ে নাকফুলটা বিক্রির ব্যাবস্থ্যা করতে হবে। বাজারে জটলা দেখে সাহস পায়না ওখানে দাড়াবার। কে আবার কোন ফাকে খোচা মারা কথা শুনিয়ে দেয়। তবুও একটু একটু করে আগায়। হালকা পাতলা গড়নের চাচাতোভাই হাশেম কে একটা কাগজ হাতে দৌড়ে আসতে দেখা যায়। হাপাতে হাপাতে তার সামনে কাগজটা মেলে ধরে।
হাশেম উত্তেজিত গলায় বলে দেখছ? আমরা আর একা না। আমাগো লগে আল্লা আছে। পত্রিকার প্রথম পাতা জুড়ে বিশাল মিছিলের ছবি... সজীব আর নিজেকে সামলাতে পারেনা। হাশেমের হাত থেকে পেপারটা হাতে নিয়ে বাড়ীর দিকে দৌড়াতে থাকে।
সারা দেশ আজ জেগে উঠেছে। চারিদিকে কোলাহলে শুধু একই ধ্বনি। মুক্তি চাই। মুক্তি চাই।আমার বোনের মুক্তি চাই। এখন মহে হচ্ছে মেঘ গুলো ও সেই সাথে জেগে উঠেছে মহা সমারোহে তাদের গলা ফাটিয়ে চিত্কার শোনা যাচ্ছে। রাস্তার দুই পাশের গাছগুলোকে খুব দ্রুত অতিক্রম করে এগিয়ে চলছে সজীব। ওদের পরিচিতের জন্য সবুজের বুকেও যেনো তোলপাড় সব। তার বোনের জন্য দেশের মানুষের ভালোবাসা তাকে আবিভুত করছে।
ঘরের উঠানে এসেই দেখে আব্বা চেয়ার নিয়ে সামনে বসে আছে।
আব্বা তোমার মেয়ের জন্য সারা দেশে বিক্ষভ চলতাসে। আব্বা যেনো বিমুঢ় হয়ে পরেন এই কথা শুনে। প্রথমটাতে বেশ অবাক হয়েছেন। যখন রিপোর্ট দেখলেন তার ভারি চশমার ফাক গলিয়ে দুটি ফোটা গরম বারি নিরবে ভুপতিত হলো। সব ভাইয়েরা মিলে খোদার দরগাহে শুকরিয়া জানায়। ভাবি ভেতোরের ঘরে বসে সব শুনে নামাজ পড়তে দাড়িয়ে গেলেন।
সজীবের বড় ছেলেটা গুটি গুটি পায় হেটে হেটে পেয়ারা গাছটার খুব নিকটে এসে দাড়ায়। ও এতো কিছু বুঝেওনা জানেওনা। একটা পেয়ারা খুব নিচে এসে ঝুলছে। ওটা তে হাত বুলিয়ে বল... ফুপি তুমি আসোনা ক্যান? আমি তোমার লিগা বইসা রইছি। তুমি আইলে এক সাথে দুইজনে মিলা পেয়ারা খাইতাম। এই পেয়ারাটা দেখতে ঠিক তোমার মত... বলে খুব সাবধানে যেনো ছিড়ে না যায় আমন ভাবে পেয়ারাটা গালের সাথে লাগায়। আর উঠানের কোলাহলের দিকে অবাক দৃষ্টিতে চেয়ে থাকে। ওর নিস্পাপ গোল গোল চোখগুলো আর কালো মনিটাতে ফুপির আদরের অভাব দৃশ্যমান। ছোট্ট শিশুটির ও তীব্র অভাবের অনুভুতি আছে। আমরা তাকালে দেখতে পেতাম সেই কচি বুক থেকে বেড়িয়ে আসা দুখানুভুতি একটি অশ্রু বিন্দু হয়ে লেগে থাকে পেয়ারার সবুজ শরীরে আর বিদীর্ণ দির্ঘশ্বাসের কার্বন ডাই অক্সাইড বাতাসে ভেসে ভেসে হয়তো উড়ে আসে ফুপির বন্দীখানায়।



অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


