
দেশপ্রেম কোথা? শকুনের পদে পায়রার খোপে বন্দি
দেশপ্রেম বুঝি গদ গদ হয়ে বাবুদের সাথে সন্ধি???
আমি নিকুচি করি হতভাগা নেতাদের লাল জিভ
যেখানে লালা ঝরে টাকার গন্ধ পেলেই...
শয়তান লাজে মরে ওদের শয়তানি দেখে
মাথায় বাঁজের শব্দে (((করাৎ))) করে ওঠে নিউরন সেল।
আর ব্যাবসায়ী? সেতো মহা ধাঁড়িবাজ, মানচিত্র চিবিয়ে খায়...
দেশ গোল্লায় যাক্... তাতে কি? আমার ব্যাবসা হলেই বাঁচি।
গন্ধ পেলেই হলো... নারী, গাড়ী, টাকা।
এই তিন নিয়ে বসে পড়ে জুয়ার আসড়ে।
সব হিংস্রদের দলে কাকেরাও ভির বাড়ায়...
ঐ মেডিকেলে বলে তরুন নেতা... না গেলেরে... আমাদের মিছিলে...
তোরে ছিররা টুকরা টুকরা কইরা ফালামু।
চিৎকারে তার আল জিহবাও দৃশ্যমান। যেনো এখুনি রক্ত বেরুবে।
একজন তো বেঁচে থেকেও মরে গিয়েও মুক্তি দিয়ে গেলো,
বাকি সব নাম বেচে খায় চল্লিশা। মরেওতো না।
মাটি ফুঁড়ে যেদিন ভাষানীর মত কোনো গাছ আবার আসে
তবুও জিরো ওয়ান সামলানো ভারি দায়।
দেখা যায় পথে পথে রামদা... কুড়াল হাতে আমাদের ছেলেদের
তবু বুঝিনা আবারো কি শুরু হতে যাচ্ছে যুদ্ধ?
নাকি সেদিন রাতের ভুমিকম্পের মত কাঁপছিলো ওদের মগজ?
সেখানে বাসা বেঁধেছে র্যাটল স্নেক?
পাগলা ঘোড়াকে সামালে নয়তো হাতীটাকে কে যে বাঁধে?
কোন সে রাঁধুনী তপ্ত উনুনে স্বদেশ টাকে রাঁধে?

রাত ১,০৬
১৫/০৮/০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

