
চায়ের কাপের টলমল তরঙ্গায়িত ধোঁয়া উঠা জীবনের ফাঁকে
কখনো কি মনে পড়ে সেই... হাড়িয়ে যাওয়া বন্ধুর কথা?
যার সাথে কত গোপন কথা যা জানেনা পৃথিবীর কেউ
অথবা হাটতে হাটতে হাড়িয়ে যাওয়া তেপান্তরের নীল ছুঁয়ে।
কেটে যাওয়া জীবনের স্বর্ণালী কিছু খুঁজে ফেরা অধ্যায়
বার বার ফিরে আসি আসি করে দুরেই থেকে যায়।
জীবনের মাঝে কত মুহুর্ত গুনে গুনে হয়রান হয়ে যাওয়া
চোখ অবশেষে ভাবে মুহুর্তের মাঝে কত যে জীবন...
অফিসের জানালায় আকাশের নীল দেখা যায় হয়তো,
কিন্তু যে আকাশ বহুদিন আগে নীল নিয়ে বহুদূর...
সে কোথায়? কেমন আছে? মনে কি আছে আজো?
সেই সব কিছু প্রশ্নেরা আসে ভেতরের জানালায়।
হস্টেলের সেই বিষন্ন দুপুর গুলোতে রোদের তীর্যকতা
পড়ার টেবিলে বসে গুন গুন করে মল্লিকের কোনো গান...
চারিপাশে নিঝুম দুপুর; কোথাও কোনো শব্দ নেই
পাশে বন্ধু... পালানো কোলাহল ফিরে আসে যেনো...
চুপচাপ যত ফিসফিস যত চিৎকার যত কোলাহল সব
সব বলা হলেও তবু রয়ে যায় কিছু বুঝি আরো বাকি
আজ এতোকাল পরেও সেই কথা গুলো হাটে হৃদ বারান্দায়
হয়তো হঠাৎ ফের দেখা হবে সেই অপেক্ষায় অগনন প্রহরের অতিক্রম।

1.35am
03/09/09

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




