রৌদ্দুর ঝরে অবেলা অসময় মনের গহীনে
অসমাপ্ত প্রত্যয় অব্যক্ত করা প্রত্যাশায়
আবার জেগে জেগে উঠে ভেজা স্বপ্ন গুলো।
গুমড়ে গুমড়ে কেদে উঠে দেখে আলেয়ার আলো
নিষ্প্রাণ হয়ে আসে, দুর্বল হতে--
থাকে আবার স্পর্শ করুক শিশির বিন্দু
আবার ভিজুক দেহ নগরীর বৃষ্টিতে।
আমি কিছু আশা করিনি, আমি কিছু চাইতে আসিনি
জানি এর প্রতিদান হয় না--
আমি কেবল আমার লড়ে যাবার টনিকটা চাচ্ছি
দিবেনা আমায়?
কোন অবেলার মৃদু আলোয়
তোমার চলে যাবার সন্ধিক্ষনে এসে দাড়িয়েছিলাম।
ডুবন্ত রৌদ্দুরের আলোয় তোমার প্রতিক্ষায়
কাটিয়েছিলাম অমৃতক্ষণ আমার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



