somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খাদ্য নিরাপত্তা ও বিশ্বসভা : তৌফিক আহমেদের লেখা পড়ে

১৪ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তৌফিক আহমেদকে ধন্যবাদ। রোমে অনুষ্ঠেয় খাদ্য নিরাপত্তা বিষয়ক কনফারেন্স-এর খুটিনাটি ও নিজস্ব উপলব্ধি উপস্থাপনের জন্য। অনেক উঁচু মানের একটি বিশ্লেষণ। গুরুত্ব দেয়াটিই এখনকার সবচেয়ে বড় বিষয়। পৃথিবীতে খাদ্য সংকট নিয়ে কিন্তু আরো পঞ্চাশ বছর আগে একবার তোলপাড় ঘটেছিল। আপনি নিশ্চয়ই জানেন, গ্রীন রেভ্যুলশনের কথা। আসলে এটি ছিল সময়ের একটি কারসাজি মাত্র। শত বছরে একজন মহৎপ্রাণ বেরিয়ে আসেন। যেমন এসেছিলেন ভারতের ড. স্বামী নথান। তারপরও আমরা কিন্তু সবুজ বিপ্লবের সুফল পেয়েছি গত ৮০ দশরে মাঝামাঝি থেকে। তা ওই বিপ্লবের আহ্বানকারীদের মাধ্যমে নয়। আমাদের দেশের বিজ্ঞানী, স¤প্রসারণকর্মী আর কৃষকের প্রচেষ্টায়। সেখানে সময়ের প্রয়োজনে হালনাগাদ একটি গবেষণা ও তাগিদ ছিল মাত্র। যার, চূড়ান্ত সাফল্যটি পাচ্ছি এখন, ঠিক বর্তমান সময়ে। রোমে যে বিশ্বসভা হবে খাদ্য নিরাপত্তা নিয়ে, সেখানে আমাদের দেশেরও অংশীদারিত্ব থাকবে। কিন্তু অবস্থানটি থাকবে ক্ষুধার্থ ভুখা নাঙ্গার কাতারে। উন্নত দেশগুলো অংক কষবে পৃথিবীর খাদ্য নিয়ন্ত্রণটি পুরোপুরি হাতে নেয়ার। আমরা শুধু তাদের ধ্বজাধারি হিসেবে আত্মতুষ্টিতে আহ্লাদিত হব, এটিই বাস্তবতা। ঋণী ও পরাংমুখ একটি দেশ হিসেবে বিশ্বব্যাংক, আইএমএফ, ডব্লিউটিও, এফএও এমনকি ইউনিসেফ, ইউএনডিপি পর্যন্ত কাজ করে দরিদ্রদেশগুলিকে গিনিপিগ বানিয়ে। আপনি বিশ্ব কৃষি ও খাদ্য সংস্থার প্রধান জাক দিউফ এর কাছ থেকে প্রেসক্রিপশন প্রত্যাশা করেছেন। যা নিছক চাওয়াই, কোনদিন পাওয়ার নয়। কারণ তারা কোনদিন খাদ্য উৎপাদন বৃদ্ধির কিংবা খাদ্য নিরাপত্তার সংকট মোকাবিলার প্রেসক্রিপশন দেন না, দিতে পারেন না, সাধ্যও নেই। তারা টোটাল প্রক্রিয়াটি করায়ত্ব করে শুধু। তাদের শিক্ষার মধ্যেও এই আগ্রাসী চেতনাই রয়েছে। আর খাদ্য উৎপাদনের প্রেসক্রিপশন দেন মূলত আমাদের দেশের গনি মিয়ার মতো দরিদ্র কৃষকরা। একটি বিষয় আমি অনুমান করি, কিছু কিছু বিষয় নিশ্চিতও হয়েছি। আগামী পনের বিশ বছরের জন্য বিশ্বের উন্নত দেশগুলি আন্তর্জাতিক খাদ্যবাজার তাদের নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে। এই যে, ভারত আমাদের সঙ্গে চাল নিয়ে যে চালবাজি করলো, এই যে ভিয়েতনাম চাল রপ্তানী হার একেবারে কমিয়ে দিল, চীন রপ্তানীতে পিছিয়ে যাওয়ার পাশাপাশি কৃষির বদলে শিল্পায়নে জোর দিল এগুলো সবই উন্নত বিশ্বের প্রেসক্রিপশন। সেখানে খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধির কোন ফরমূলা নেই। ফরমুলু আছে মাৎস্যন্যয়ের। বড় মাছ ছোট মাছকে গিলে খাবেÑ এই বাস্তবতার। রোমের তথাকথিত হাই লেভেল কনফারেন্সকে ঘিরে আমাদের কৃষিকেন্দ্রিক জনজীবনের উত্তাপ বাড়ানো প্রয়োজন। ডব্লিউটিও’র কনফারেন্সের বিরোধীতার মতো এখানেও বিরোধীতা জমিয়ে তোলা উচিৎ। দেখুন দক্ষিণ আফ্রিকার কৃষক লি কিন্তু ডব্লিউটিও কনফারেন্সে গিয়ে প্রকাশ্যে আত্মাহুতি দিয়ে প্রমাণ করেছিলেন, উন্নয়নশীল বিশ্বের কৃষি হত্যার ষড়যন্ত্র কঠিনভাবে রুখতে হবে। তার আত্মাহুতি আমাদের জন্য প্রেরণা হওয়া উচিৎ। আমাদেরও প্রস্তুত হওয়া উচিৎ অনুন্নত ও উন্নয়নশীল দেশকে গ্রাস করার মতো বিশ্বসভার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:২৭
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গ্রেট প্রেমানন্দ মহারাজ

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৮



'প্রেমানন্দ' একজন ভারতীয় হিন্দু তপস্বী ও গুরু।
১৯৭১ সালে কানপুরের কাছে 'আখরি' গ্রামে তার জন্ম। দরিদ্র পরিবারে জন্ম। ১৩ বছর বয়সে প্রেমানন্দ সন্ন্যাসী হওয়ার জন্য গৃহ ত্যাগ করেন।... ...বাকিটুকু পড়ুন

অনুতাপ (ছোট গল্প)

লিখেছেন আবু সিদ, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৯

একনাগাড়ে ৪-৫ বছর কাজ করার পর রহিমের মনে হলো, নাহ! এবার আরেকটা চাকরি দেখি। লোকাল একটা কোম্পানিতে কাজ করত সে। কিন্তু কোনকিছু করার জন্য শুধু ভাবনাই যথেষ্ট নয়। সে চাকরির... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩


করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

×