আন্দোলিত প্রান্তরে আহত চিৎকার
০৪ ঠা জুলাই, ২০১৪ বিকাল ৪:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
০১.
অবাধ হাওয়া
মাঝ রাতে নেশায় বিভোর
চালকের বুকে ঢেউ তোলে
সরাৎ সরাৎ।
রসিক চালক চোখ বুজে
নীলিমায় খোঁজে বলাকা যুগল।
ব্রেক ছিড়ে যায়। গন্ডা গন্ডা মৃত দেহ
রাস্তার ধারে প্রহর কাটায়
বেলা যায়।
হাত পা ছড়িয়ে পড়ে থাকে
সারি সারি লাশ
কোথায় বাড়ি কোথায় ঘর
কোথায় বাবা মা দারা পুত্র পরিবার
জানে না কেউ
যাবার ঠিকানা।
পড়ে থাকে লাশ গন্ধ ছড়ায়
বেওয়ারিশ কুকুর উপবাসী কাক
দিনমান খায় লিল্লা জেফত
বেলা যায়।
শুকিয়ে যাওয়া শেয়াল বধুরা
শাড়ির আঁচলে তুলে নেয় তাদের হিস্যা
রাত যায়।
দিন যায় রাত যায় অচেনা মাটিতে
মিশে যায় বেওয়ারিশ হাড় গোড়
নাম ধাম পরিচয়।
(মফিজুল ইসলাম খান)
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১৪ বিকাল ৪:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের...
...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ
সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির...
...বাকিটুকু পড়ুন