নদীর ভূবনে আমার হলো না যাওয়া
অনেক দূর ঁেহটেছি হেঁটে হেঁটে ক্লান্ত
তবু যাওয়া হলো না নদীর ভূবনে ।
চাতাল পেরিয়ে কুয়া ক্ষয়ে যাওয়া
এবরো থেবরো পাড় মাঝখানে
ঝোপ জঙ্গলে ঢাকা দাদীর কবর ।
সামনে এগোলে পথ ডানে জলাশয়
বামে বিবর্ণ মাঠ খরায় চৌচির
মাঠের বুক চিরিয়া দন্ডায়মান
এক কালি মন্দির নির্জন প্রহর কাটায় ।
মন্দিরের গা ঘেঁষে সতিনের পুকুর
আউলা বাতাসে তোলে রক্তের ঝড় ।
কালো জলে টলমল সতিনের পুকুর
পেছনে ফেলে এগোলে ভেলুয়ার গাং ।
গাঙ্গের পাড় ধরে উত্তর দক্ষিণে
আঁকাবাঁকা রাজপথ। পথের শেষে
রূপালী নদীর ঘর তার আপন ভূবন ।
ভূবনের সীমানায় নদীর ছায়া
নিশিদিন মেতে রয় ডাংগুলি খেলায় ।
অনেক দূর হেঁটেছি তবু হলো না যাওয়া
নদীর ছায়া মাড়িয়ে নদীর ভূবনে।
উঠোন পেরিয়ে কুয়া শান বাঁধানো ঘাট
আঁকাবাঁকা রাজপথ মাড়িয়ে
বাজুতে পরেছি বড় রুপার মাদুলী
তবু হলো না যাওয়া নদীর ভূবনে ।
আজকের ডায়েরী- ২০১

এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।