somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মায়ের অনুমতি

১০ ই মে, ২০১৫ রাত ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০১১ এর প্রথম দিকে আমার মা অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন । বছরের শেষ দিকে তাঁর অবস্থা যখন মরণাপন্ন তখন আমার বড় ভাই মারা যান । তারপর থেকে কখনো একটু সুস্থ, কখনো একটু অসুস্থ এভাবেই মায়ের দিন কাটছিলো । এ অবস্থায়, ২০১৩ এর প্রথম দিকে আমি মায়ের কাছে হজ্বে যাবার অনুমতি চাইলাম । মা খুশি মনে আমাকে অনুমতি দিলেন । আমি তাঁর অনুমতি পেয়ে হজ্বে যাবার সকল ব্যবন্থা চুড়ান্ত করে যাবার দিন গুনছি ।

যখন আমার হজ্বে যাবার সময় এলো তখন আমার মমতাময়ী মা শয্যাশায়ী, মরণাপন্ন । তাঁর জবান বন্ধ । সব কিছু শুনেন । কিন্তু কিছু বলতে পারেন না । চিবিয়ে খেতে হয় এমন কোন খাবার খেতে পারেন না । ছোট্ট চামচ দিয়ে পানি বা জুস জাতীয় খাবার মুখে দিলে যৎসামান্য গিলেন । আমরা বুঝতে পারলাম তাঁর পরপারে যাবার সময় সমাগত, আজরাইল দুয়ারে কড়া নাড়ছে । আমি চিন্তায় পড়ে গেলাম। হজ্বে যাবো কি যাবো না বুঝতে পারছি না । আমার ছোট ভাইয়েরা, আমার আত্মীয় স্বজন, আমার স্ত্রী, আমার একান্ত শুভাকামীগণ পরামর্শ দিলেন-মায়ের কাছে অনুমতি চান । আমি তাদের বললাম-মা তো কথা বলতে পারেন না । কিভাবে অনুমতি দেবেন? তারা বলেন-চেষ্টা করে দেখুন । চেষ্টা করতে দোষ কি ।

আমার ফ্লাইট ডেট ছিলো ২৮ সেপ্টেম্বর । সবার কথা মতো ২৬ সেপ্টেম্বর আমি মায়ের অনুমতি চাইতে ছোট ভাইয়ের বাড়ি গেলাম । সেখানে মা অবস্থান করছিলেন ।

মায়ের ঘরে ঢুকে দেখলাম ঘর ভর্তি আত্মীয় স্বজন, পাড়া পড়শী, কয়েকজন আলেম । দেখলাম কয়েকজন খানিকটা দূরে কোরাণ শরীফ তেলওয়াত করছেন । কয়েকজন তসবীহ হাতে দোয়া দরুদ পড়ছেন । আমার ছোট ভাই মায়ের কানের কাছে মুখ নামিয়ে কলেমা পড়ছেন-লা-ই-লাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ্ । আমি মায়ের পাশে বসলাম । মা চোখ বুঁজে শুয়ে আছেন । মনে হলো দুনিয়াদারীর খোঁজ খবর, ভাল মন্দ কিছুই তাঁকে স্পর্শ করছে না । মনে হলো ইহজগতে তিনি নেই । হারিয়ে গেছেন কোন এক অজানা দেশে । আমি মায়ের কপালে হাত রাখলাম । মায়ের একটা হাত ধরলাম । তারপর ডাকলাম-মা, মা । আমি মফিজ । আপনার ছেলে । সবাইকে অবাক করে দিয়ে মা আমার জবাব দিলেন-অউ (আমাদের গ্রাম এলাকায় সন্তান মাকে ডাকলে মা ‘অউ’ শব্দে জবাব দেয়) । আমি বললাম-মা, আমি হজ্বে যাওয়ার নিয়ত করেছিলাম । যাওয়ার সব ব্যবস্থাও করা হয়েছে । আগামী পরশু আমার ফ্লাইট । আপনার এই অবস্থায় আমি কি করবো? আমি কি হজ্বে যাবো? আমার মমতাময়ী মা সাথে সাথে জবাব দিলেন-যাও ।

যে মায়ের জবান বন্ধ, যে মা কথা বলতে পারছেন না কয়েকদিন যাবত, সেই মা আমার ডাকে সাড়া দিলেন-অউ, অনুমতি দিলেন-যাও । আল্লাহর কি অপরিসীম কুদরত, কি তার লীলা খেলা । মা আমাকে অনুমতি দিলেন । আমি যথাসময়ে হজ্বে গেলাম ।
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১৫ রাত ১০:২৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×