দেশ নিয়ে চলছে কত শত রকম ঢং
আগুন আর গুলি সাথে রক্তের লাল রং
বন্ধ হলো আজ হোয়াটস আপ ট্যাংগো
রাজা মশাই তাও বসে হেসে করে ব্যাংগো
ঘুমাইনা বাবা ছেলে খাবে কি পরিবার
কাজ তারে ডাকে, সময় নাই মরিবার
মা বসে বউ বসে , ঘর ভরা মানুষে
কেউ ঘুমায় অফিসে অন্যজন ফানুসে
ট্রাক আর গাড়ি ঘোড়া চলে ভয়ে সড়কে
জাতি আজ দুইভাগ , দেশটা নরকে
কুটনীতি পরাজিত হচ্ছে বার বার
দেশটাতো কারো স্বামী কিংবা কারো বাবার

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


