হারাবার কিছু ভয় নেই, শুধু শৃঙ্খল হবে হারা
জন কল্লোলে উত্তাল নদী
মোহনায় দিশাহারা..............
তুফানে তুফানে তুলেছে আওয়াজ
সইব না, মোরা সইব না
আজন্ম কাঁধে শোষনের চাকা
বইব না, মোরা বইব না..............
এবার লড়াই, এবার লড়াইয়ে
অস্ত্র শাণিয়ে দাঁড়া
শৃঙ্খল হবে হারা
হারাবার কিছু ভয় নাই, শুধু শৃঙ্খল হবে হারা
অনেক পাঁজর গুড়িয়ে গুড়িয়ে
অনেক রক্তের বিনিময়ে
বুঝেছি আমরা বাঁচব না শুধু
মৃত্যুর বোঝা বয়ে
জীবনে জীবনে বেজেছে আজিকে
কোটি করতাল
আমাদের গানে গর্জে সিন্ধু
কি উত্তাল
কোটি কন্ঠের মিছিলে আজিকে
মিলেছে সর্বহারা
শৃঙ্খল হবে হারা
হারাবার কিছু ভয় নাই, শুধু শৃঙ্খল হবে হারা
জন কল্লোলে উত্তাল নদী
মোহনায় দিশাহারা
সংগৃহীত: গণসংগীত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


