আমি ভালবাসি মেঘ, মেঘের উড়োউড়ি
নাটাই হাতে দাড়িয়ে সুদূরে
অন্য হাতে লাল রঙের বাজ ঘূড়ি।
সুতোর গোছা দিলাম ছড়িয়ে
উড়ে যাও তুমি নীল ভেদ করে
দূরে আরও দূরে, মেঘের প্রান্তরে।
দিনশেষে আশাহত হই শুন্য নাটাই ছুঁয়ে
ঘুড়ি আমার উড়ে গেছে ত্রাসে
মেঘের দেশে নাকি পরবাসে?
বুকের রক্ত দিয়ে সাদা ঘুড়িকে লাল করেছি
মেঘের জল ছোঁয়ার আশায় আকাশে উড়িয়েছি।
এখন অপেক্ষা, শুধুই অপেক্ষা
ঘুড়ি ফিরে এসো
রক্তের দাগ মুছে, সাদা হয়ে
ভিজে জবজবে পানির নহর নিয়ে।
……………………………২০.০১.১৫ (ঢাকা)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


