
হে গুহাবাসীরা, আপনাদের কাছে একটি নাম চাই, একটি মানুষের নাম।
যে মানুষটি পৃথিবীর সকলের কাছে সমানভাবে গ্রহণযোগ্য, সমানভাবে সম্মানিত। সবাই তার আদর্শের সমান সমর্থনকারী।
কেউই যে মানুষটির বিরোধিতা করে না, সমালোচনা করে না। মানুষটিকে নিয়ে কটুক্তি করে না।
পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকে আজ পর্যন্ত এমন একজন মানুষও খুজে পাওয়া যাবে না যার বিরোধীপক্ষ বলে কিছু নেই।
এমনকি ধর্মীয় মহামানবদেরও তাদের আদর্শ প্রচার করতে হেনস্তার শিকার হতে হয়েছে।
সেখানে আমি কিংবা আপনি এমন কেউ না যে, আমাদের কটুক্তি হবে না, আক্রমন হবে না।
তবে আমি ব্যক্তিগতভাবে সংস্কারমূলক সমালোচনা পছন্দ করি, নিন্দা উপভোগ করি। কিন্তু কটুক্তি ও ব্যক্তিগত আক্রমনকে তীব্রভাবে ঘৃণা করি।
নজরুলের মত করে বললে.......
নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভাল,
যুগ জনমের বন্ধু আমার আঁধার ঘরের আঁলো।
সবাই মোরে ছাড়তে পারে, বন্ধু যারা আছে,
নিন্দুক সে ছায়ার মত থাকবে পাছে পাছে।
বিশ্বজনে নিঃস্ব করে পবিত্রতা আনে,
সাধক জনে নিস্তারিতে তার মত কে জানে?
বিনামূল্যে ময়লা ধুয়ে করে পরিষ্কার,
বিশ্বমাঝে এমন দয়াল মিলবে কোথা আর?
নিন্দুকে সে বেঁচে থাকুক বিশ্ব হিতের তরে;
আমার আশা পূর্ণ হবে তাহার কৃপা ভরে।
আসুন সমালোচনা করি, সমালোচিত হই তবে কটুক্তি বন্ধ করি
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





