somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ কেমন মহত্ব

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘটনা- ১:
বছর কয়েক আগের ঘটনা।

এক পরিচিত বড় ভাইয়ের সাথে সাক্ষাতের জন্য তার অফিসে গিয়েছিলাম। রিসিপশনে বসে অপেক্ষা করছি।

পাশেই আরেকজন লোক, সম্ভবত তিনিও কারও জন্য অপেক্ষা করছিলেন।

একটু পরেই অফিসের একজন সিনিয়র অফিসার রিসিপসনে এসে জিঙ্গাসা করলো, কে এসেছেন আমার কাছে?

তাকে দেখেই পাশে বসা লোকটি দাড়িয়ে গেল। সালাম দিয়ে বললো, স্যার আমি এসেছি। আপনি ভাল আছেন?

লোকটির উত্তরে সেই অফিসার যা বললেন তা শুনে আমার হৃদয় শীতল হয়ে গেল। অবাক হয়ে তার মুখের দিকে কিছুক্ষন তাকিয়ে ছিলাম আর ভাবছিলাম।

তিনি বললেন, “জি ভাল আছি। শুনেন স্যার বলতে হবে না; ভাই বলেন। আল্লাহর দুনিয়ায় কোন স্যার নাই সবাই গোলাম, সবাই ভাই ভাই।”

পরে জানতে পারলাম তিনিই নাকি এই অফিসের মালিক। তার অফিসে কেউ তাকে স্যার বলে না, ভাই বলে।

মহৎ মানুষরা দেখতে কেমন হয় সেদিন দেখেছিলাম।

ঘটনা-২:
আজকে নিউজে পড়লাম। হাসপাতালের রোগীর এক স্বজন ইন্টার্নী চিকিৎসককে আপা বলায় চিকিৎসকরা দল বেধে নাকি তার মাথা ফাটিয়ে দিয়েছে। এমনি রোগীকে চিকিৎসা না দিয়ে তাকে হাসপাতাল থেকে বের করে দিয়েছে। পাশের অারেক হাসপাতালে নিয়ে যেতে পথেই সে রোগী মৃত্যুও হয়েছে।

“রোগীর স্বজন তাকে কেন স্যার কিংবা ম্যাডাম ডাকলো না”- এটাই তার অপরাধ।

খুব জানতে ইচ্ছে করছে চিকিৎসা সেবা হলো পৃথিবীর সবচেয়ে মহৎ পেশা। তবে কেন তাদের স্যার-ম্যাডাম বলে ডাকতেই হবে?

কোন ক্ষমতায় কিসের অহমিকায় তারা এমনটা আশা করে?

ভাই কিংবা আপা ডাকলে একজন মানুষের সাথে যে হৃদ্যতা হয় সেটা কি স্যার ম্যাডামেও হয়?

আমার এই লেখাটা যারা পড়ছেন তাদের মাঝে হয়তো অনেকই আছেন যারা চিকিৎসক। কেউ আমার বন্ধু, কেউ বয়সে বড়. কেউ হয়তো ছোট।

সেই সকল স্যার ও ম্যাডামদের একটা প্রশ্ন করি- সত্যি করে বলুনতো এই সংবাদটা পড়ার পর আপনারা কি ভাল আছেন??

সংবাদের সুত্র ১ম কমেন্টে
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:১৭
৮টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৩ কফি শপ

লিখেছেন হুমায়রা হারুন, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:০৬

আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?



ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
...বাকিটুকু পড়ুন

×