পালিত হয়ে গেল শামসুন নাহার মাহমুদের জন্ম শতবার্ষিকী .............
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
শামসুন নাহার মাহমুদের শত তম জন্মবার্ষিকী পালিত হয়ে গেল ১৯ অক্টোবর ২০০৮ইং। নারী শিক্ষা এবং নারীদের ভোটাধিকারের আন্দোলনসহ বিভিন্ন কাজের জন্যে এদেশের নারী সমাজের কাছে খুবই আপন ও প্রিয় একজন শামসুন নাহার মাহমুদ। এদেশের নারী শিক্ষার ক্ষেত্রে, নারী জাগরণের প্রচার ও প্রসারে শামসুন নাহার মাহমুদ অনন্য কীর্তি ও অবদান রেখে গিয়েছেন। এই উপলক্ষ্যে ১৯ অক্টোবর বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল জন্মশতবার্ষিকী অনুষ্ঠান এবং বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
আজ এদেশে শিক্ষিত মহিলার সংখ্যা অনেক। কিন্তু ষাট সত্তর বছর আগে এমনটি ছিল না। তখন মেয়েদের লেখাপড়া শেখা বা স্কুলে যাওয়াই ছিল নিষিদ্ধ। রক্ষণশীল সমাজের শাসনে মেয়েদের পর্দার অন্তরালে এক রকম বন্দী জীবন যাপন করতে হতো। এমনি অবস্থায় শামসুন নাহার রক্ষণশীল সমাজের সকল ভ্রূকুটি ও শাসন উপেক্ষা করে উচ্চশিক্ষা লাভ করেছেন, এবং নিজ সমাজের অসহায় ও দুর্গত নারীদের জাগরণের ব্রত নিয়ে অক্নান্ত পরিশ্রম করেছেন। ১৯০৮ সালের এই দিনে শামসুন নাহার মাহমুদ নোয়াখালী জেলার ফেনী মহকুমার গুতুমা গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
কর্মজীবনে শামসুন নাহার মাহমুদ বেশকিছু শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির মেম্বার ছিলেন। এছাড়াও তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষার পরীক্ষক, বেঙ্গল বোর্ড অব সেন্সর-এর সদস্য, 'ইন্টারন্যাশনাল কাউন্সিল অব উইমেন'-এর সমগ্র এশিয়ার আঞ্চলিক ডিরেক্টর পদে নিয়োজিত হয়েছিলেন। সমগ্র পাকিস্তান শিশু কল্যাণ পরিষদের সভানেত্রী নির্বাচিত হন ১৯৬৩ সালে। ১৯৬২ সালে তিনি লেডিস ক্লাবের সভানেত্রীর দায়িত্ব পালন করেন।
১৯৪৭ পরবর্তী সময়ে তিনি ঢাকায় মহিলাদের জন্য প্রতিষ্ঠা করেন 'বেগম ক্লাব'। ১৯৬১ সালে শামসুন নাহারের চেষ্টায় প্রতিষ্ঠিত হয় 'পঙ্গু শিশু পুনর্বাসন কেন্দ্র'।
লেখার জগতেও ছিল তাঁর অসমান্য অবদান। তাঁর সম্পাদিত পত্রিকা 'বুলবুল'। এছাড়াও স্কুলের পাঠ্য পুস্তকের মধ্যে রয়েছে- সবুজ পাঠ, কিশোর সাথী, তাজমহল পাঠ, নতুন তাজমহল পাঠ, বিচিত্র পাঠ্য।
১৯৪৪ সালে বৃটিশ সরকার তাঁকে শিক্ষাক্ষেত্র ও সমাজসেবার ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ এমবিই উপাধি দিয়ে সম্মানিত করেন। ১৯৯৬ সালে বাংলাদেশ সরকার শামসুন নাহার মাহমুদকে মরণোত্তর বেগম রোকেয়া পদক, ১৯৯৫ প্রদান করে। ১৯৬৪ সালে মাত্র ৫৬ বৎসর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
২টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো... ...বাকিটুকু পড়ুন
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন
২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি
সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন
এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।