সরদার ফজলুল করিম সা'দত আলি আকন্দ সাহিত্য পুরস্কারে ভূষিত
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও অনুবাদক অধ্যাপক সরদার ফজলুল করিম বাংলা একাডেমী পরিচালিত সা'দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার ২০০৮-এ ভূষিত হয়েছেন৷ জ্ঞানচর্চা ও সাহিত্যক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২৯ অক্টোবর বিকালে একাডেমীর সেমিনার কক্ষে বাংলা একাডেমীর মনোগ্রাম সংবলিত ক্রেস্ট, সনদ এবং ২৫ হাজার টাকার চেক তাঁর হাতে তুলে দেন অনুষ্ঠানের সভাপতি বাংলা একাডেমীর মহাপরিচালক ড. সৈয়দ মোহাম্মদ শাহেদ৷
অধ্যাপক সরদার ফজলুল করিম তার প্রতিক্রিয়ায় বলেন, "এ পুরস্কার প্রদান করায় আমি আনন্দিত৷" তিনি আরো বলেন, "বাংলা একাডেমীকে আমার দ্বিতীয় বাড়ি বলে গণ্য করি৷ বাংলা একাডেমীর কাছে আমার হৃদয়গত অনেক ঋণ আছে৷"
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সা'দত আলি আখন্দের কন্যা তাহমিনা হোসেন৷ সভাপতির ভাষণে বাংলা একাডেমীর মহাপরিচালক ড. সৈয়দ মোহাম্মদ শাহেদ বলেন, "বাংলা একাডেমী দেশের একজন বরেণ্য মানুষকে পুরস্কার প্রদান করতে পারায় একাডেমীর সকলেই নিজেদেরকে সম্মানিত মনে করছে৷ তিনি এই বরেণ্য লেখকের দীর্ঘায়ু কামনা করেন৷"
উল্লেখ্য, সরদার ফজলুল করিম ১৯৬০ থেকে ১৯৭১ সাল পর্যন্ত বাংলা একাডেমীর সংস্কৃতি বিভাগের অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেছেন৷ ১৯৭২ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যাপনা করেন৷ চল্লিশ ও পঞ্চাশের দশকে তিনি বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন৷ রাজনৈতিক-জীবনে তাঁকে কয়েকবার আত্মগোপন ও ১১ বছর কারাভোগ করতে হয়৷
সূত্র: দৈনিক ইত্তেফাক, ৩০ অক্টোবর ২০০৮ ইং।
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো... ...বাকিটুকু পড়ুন
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন
২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি
সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন
এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।