somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার ইন্টারনেট ব্যাবহার (২০০০-২০০৮) পর্ব -২

১৬ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পূর্বে প্রকাশের পর
..........................

আগের পর্ব

একদিন পেপারে দেখলাম একটা বিদেশি কোম্পানী নতুন একটা আইএসপি খুলেছে তারা কম টাকায় আনলিমিটেড ২৪ ঘন্টার ডায়াল-আপ লাইন দিবে। আমরা ছয়জন মিলে একটা গ্রুপ তৈরী করলাম। দুইজন মিলে ঠিকানা মত উত্তরার এক বাসায় গেলাম। খুব সুন্দর একটা বাড়ী। দারোয়ান দেখিয়ে দিলো একে বারে টপ ফ্লোরে যেতে হবে। গেলাম। দেখলাম ছাদের অর্ধেকে দুটি ঘর আর বাকীটুকুতে ফুল গাছ আর বসার জন্য ছাতা ফোটানো আছে। আমরা ছাতার নীচে চেয়ারে বসলাম। একজন বিদেশী ভদ্রলোক আসলেন। কথা বললাম তার সাথে। কানেকশনের দাম মাসে ১২০০ টাকা। দিলাম সেটাও। ফরম ফিলাপ করলাম। উনি বললেন, আগামী কয়েকদিনের মধ্যে তারা যোগাযোগ করবেন শুধু ননমাল্টিমিটারিং বিটিটিবি নাম্বার পেলেই। চলে আসার সময় খুবই বিনয়ী ভঙ্গিতে বললেন বিদেশীটি আপনাদের জন্য একটা ছোট্ট গিফট আছে। দুজনে দুটো গোলাপী সুন্দর বিদেশী শার্ট পেলাম। চলে আসলাম, অপেক্ষা করছি, কিন্তু মোবাইলে আর ডাক আসে না। বেশ কিছুদিন পরে ঐ ঠিকানায় খোঁজ নিয়ে দেখলাম ওখানে ঐ নামে কোন আইএসপি নেই। ধরা খেয়ে চুপ হয়ে থাকলাম। কাউকে বল্লে তো লজ্জার ব্যাপার। এখনও শার্টটা আছে। শার্টটা মাঝে মাঝে দেখি আর আমার ভাগের ২০০টাকার কষ্ট ভোলার চেষ্টা করি।

ধরা খেয়ে বেশ কিছুদিন নেট ব্যাবহার থেকে নিজেকে বিরত রাখি। এভাবে মনে হয় বছর পার হলো। মাঝে মাঝে সাইবার ক্যাফেতে ঢুঁ মারি। তখন সাইবার ক্যাফের রেইট ঘন্টায় প্রায় ২০ টাকায় নেমে এসেছে।

এরই মাঝে হাওয়া লাগলো মহল্লায় মহল্লায় ব্রডব্যান্ডের কানেকশন নিয়ে মাতামাতি শুরু হলো। সবাই আশ্চর্য হলো, যে ডায়াল-আপের চেয়ে মোটামুটি বেশী স্পিড। কিন্তু বেশীর ভাগই টেকনিশিয়ান অদক্ষ্। যার দরুন যারা লাইন নিতো তারা বলতো, লিংক এখন থাকে তো তখন থাকে না। তখনও অপটিক্যাল ফাইবারের রমরমা ব্যাপারটা আসেনি। আইএসপি থেকে রেডিও কানেকটিভিটির মাধ্যমে নেট আসতো কোন একটা লোকেশনে বেইজ ষ্টেশনে সেখান থেকে ক্যাট ৫ দিয়ে বিভিন্ন জায়গায় পিসিতে কানেকশন দেয়া হতো। আহামরি তেমন কোন স্পিড না। তবে নেটে ইউজে আসলো নতুনত্ব।

বাসায় লাইন নেয়ার জন্য খুব চেষ্টা করলাম। কিন্তু ইন্সটলেশন ফি আর মান্থলি চার্জই কাত হয়ে যেতাম। জিপের কানেকশন নেবার জন্য দৌড়াদৌড়ি শুরু করলাম। ইন্সটলেশন ৩০০০ টাকা আর মান্থলি ৯০০ টাকা (নন ভয়েস)। ঠিকআছে খুব কষ্টে মেনে নিলাম। বাসায় লাইন টানাবে কয়েকদিনের মধ্যে এমন অবস্থায় আর লাইন নেয়া হলো না। এলাকায় যারা লাইনের ব্যাবসা করছিল তাদের শেয়ার হোল্ডারের মধ্যে কিসের যেন গন্ডোগল হয়ে আর ওদের ব্যাবসা করা হলো না। আর আমার লাইন নেয়াও হলো না। আবারো আশাহত হলাম।

অফিসে যতক্ষন থাকি নেট ইউজ করি। নেট একরকম আসক্তিতে পরিনত হলো। একদিন ইউজ না করলে কেমন যেন সব কিছু খালি খালি লাগে। তার মানে এই প্রযুক্তির উপর বেশী নির্ভরশীল হয়ে পড়েছি।

চলবে.............
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:০৮
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×