আমি বরাবরই মহাকবি মাইকেল মেহেদী এক অন্যন্য ভক্ত। আমার বিশ্বাস, এই ব্লগে এখন যে কয়েকজন ভক্ত বেঁচে আছেন তাদের মধ্যে আমিই অন্যতম। এ আমার সৌভাগ্য! এ আমার পরম পাওয়া!! আহা গুরু!!!
যারা পুরাতন ব্লগার আছেন এখানে তারা জানেন গুরুর কোবতে চর্চা আর অমূল্য বাণীতে আমরা তখন দোলায়িত হতাম। গুরু আদের মুর্হুমুর্হু কোবতে দিয়ে কৃতার্থ করতেন। গুরুর চরন ধুলি নেবার জন্য কতবার তো কত মানুষ ধুলোয় মিশিয়ে গেলো। কিন্তু গুরু সবাইকে চরণধুলি দেন না। উনি বেছে বেছে যোগাযোগ রাখেন ওনার খাদেমদের সাথে। আর তার মধ্যে আমিই অবশ্যই অন্যতম। এই কথাটা জোড় দিয়ে বলছি কারণ, আজও পর্যন্ত গুরু আমার সাথে মোবাইলে যোগাযোগ রাখেন। আর কে আছে এ ব্লগে যে বুকে হাত দিয়ে বলতে পারবে যে, মহাকবি মাইকেল মেহেদী তার সাথেও যোগাযোগ রাখেন। আহ.......... এ এক পরম পাওয়া!!!
এইতো দুদিন আগেও গুরু আমাকে কয়েকটি এসএমএস করেছে। গুরু আমার সাহায্য চেয়ে পাঠিয়েছেন। কিন্তু আমি এক নালায়েক সাগরেদ যে তার গুরুকে বিপদের হাত থেকে বাঁচাতে পারিনি।
প্রথম দিন গুরু আমার কাছে এসএমএস নাজিল করলেন। ওনার ব্লগ একাউন্টটা যেন খুলে দেয়া হয়। তার কয়েকদিন পরে আরেকটা এসএমএস নাজিল করলেন। তাতে বলা হলো, তার ব্লগ ব্যান যেন তুলে নেয়া হয়। উনি ব্যান হয়ে থাকার জন্য খুবই সমস্যায় আছেন। ওটা তুলে নিলে বিশেষ উপকার হবে তার। [এখানে উল্লেখ্য গুরুর একাউন্ট মনে হয় কোন কারণে কর্তৃপক্ষ বন্ধ করে রেখেছে] আমি তাকে কর্তৃপক্ষের মেইল এড্রেস দিয়ে দিয়েছি উনি যেন তার মূল্যবান বাণীটুকু ঐ মেইল এড্রেসে পাঠিয়ে দেন। [জানিনা, এটা গুরুর প্রতি বেয়াদবী হলো কিনা
তবে কর্তৃপক্ষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করলাম, আমরণ যুদ্ধ, এ যুদ্ধের শুরু আছে কিন্তু শেষ নাই। চলবেই চলবেই। মহাকবি মাইকেল মেহেদীকে আর কতদিন জেলে বন্ধ করে রাখা হবে। তাই মহাকবির ভক্তকুলের প্রতি আবেদন এই যে, সবাই বর্জ্রকন্ঠে আওয়াজ তুলুন কর্তৃপক্ষের বিরুদ্ধে, ""।
কারণ আমরা দীর্ঘদিন মহাকবি মাইকেল মেহেদীর কোবতে এবং বাণী থেকে দুরে সরে আছি। আমরা বিপথে চলে যাচ্ছি।
হে গুরু রক্ষা করো আমাদের। রক্ষা করো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

