আর কোথায় গেল "ঝড়ো হাওয়া"? এই মানুষটা তো ঢাকাইয়া ইফতারের ব্লগীয় পশরা সাজিয়ে বসতো। আর আমরা সেগুলোর ব্যাবচ্ছেদ করতাম। আর ঝড়ো হাওয়ার কল্যানে আমি প্রথম বারের মত ইফতারীতে ঢাকাইয়া খাবার "লাবাং" খেয়েছিলাম। যদিও আগে কোন দিন খাইনি। ভালই লেগেছিল।
দেখতে দেখতে দশটা রোজা যাচ্ছে। কারো কোন খবর নেই। কেমন অলস হয়ে গেছে মনে হয়। অথচ এর আগের রোজায় কত রকমের পোষ্ট আসতো। কত হরেক রকম রেসিপি আর নতুন নতুন আইটেমের ইফতারী। আহা, প্রাণটা ভরে যেত।
তাই ভাবছি একটা ব্যাপক (রোজা থেকে জিভে পানি আসা) লোভনীয়(!) পোষ্ট দিবো, ইফতারী নিয়ে। কিন্তু ব্যাপার হচ্ছে, কোন আইটেম নিয়ে লিখবো সেটাই খুঁজে পাচ্ছিনা। দুঃখ!!!!!
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




