সাগরের তিনটি ব্লগ ইজারা বাতিলের দাবিতে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বন্দর রক্ষা কমিটির পেট্রোবাংলার অফিস ঘেরাও কর্মসূচীতে পুলিশের ব্যাপক লাঠিচার্জ আরেকটা লজ্জার অবতারনা হলো মাত্র। আজীবন এই পুলিশ সরকারের দাসত্ব করে এসেছে। নেই কোন মেরুদন্ড। যেন সরকারের নিজস্ব লাঠিয়াল বাহিনী। বিস্তর উদাহরন ও প্রমান আছে ক্ষমতা অপব্যাবহারের। ইতিহাস হয়ে আছে সেই সব কালো দাগ গুলো।
তার সর্বশেষ স্খলন হলো এই গতকালের অধ্যাপক আনু মুহাম্মদের মত বিশিষ্টি জনের উপরে হাত তুলে। কিছুদিন আগে ব্যাবসায়ী আজাদের উপর নির্যাতনের অধ্যায় শেষ হলো তার জামিনের মাঝ দিয়ে।
হেলমেট পরা দাঙ্গা পুলিশ পিটিয়ে শুধু আনু মুহাম্মদের ঠ্যাং ভাঙ্গেনি, বরং পিটিয়ে হাড্ডি গুড়া করে দিলো "দেশপ্রেমের"। নিমজ্জিত হোক সেই সব মানুষ যারা বুকে দেশপ্রেম ধারণ করে রেখেছিল। যাক, দেশ উচ্ছন্নে। তবে সুবিধাই হবে একশ্রেণীর দালালের এ দেশ নিয়ে বানিজ্য করতে। এ দেশকে পতিতার বেশে দেখতেও তাদের বাঁধবেও না।
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




