এখন আর চিনির পাত্রে পিঁপড়া উঠে না। কারণটা কি?
চিনিতে মিষ্টি কমে গেছে নাকি, চিনির বয়মের দিকে গৃহকর্ত্রীর তীক্ষ্মদৃষ্টি? কোনটা?
হতে পারে দুটোই। অপশন এক- হয়ত চিনি এখন মিষ্টির পরিমান কমিয়ে তৈরী করা হচ্ছে। অপশন দুই- অত্যান্ত দামি জিনিস বলে, যাতে পিঁপড়া দ্বারা নষ্ট না হয় সেজন্য গৃহকর্ত্রীর সুনজর রয়েছে চিনির পাত্রের উপর।
হুম, দ্বিতীয় অপশনটিই হবে। যে জিনিসের সাপ্লাই পর্যাপ্ত পরিমানে রয়েছে, যে জিনিসের মিলগেটে বিক্রি করা হচ্ছে ৩৯ টাকা কেজি দরে। সেই জিনিসের দাম আধাকিলোমিটারের ব্যাবধানে ৬৪ টাকা হয় কিভাবে? আবার বাজারে গুজব ছড়িয়েছে ঈদের আগেই চিনির দাম ১০০ টাকায় পৌঁছাবে।
বানিজ্য মন্ত্রী আপনি জবাব দিন- কেন পর্যাপ্ত সরবরাহ থাকা সত্বেও চিনির দাম ৬০ টাকা হলো? কোন কারণ ছাড়াই জিনিসের দাম এভাবে বাড়বে? তবে টিভিতে আপনার আশ্বাসগুলো খুবই উপভোগ্য। আপনি যেভাবে কথা বলেন, দেখে মনে হয় পুরো বাজারটাই আপনার হাতে।
এদেশে আপনারাই একবার লবন ৮০ টাকা সেরে দিয়েছেন এবারও কি মানুষের জীবনটাকে সেবারের লবনের মত বানিয়ে ছাড়বেন?
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



