আইপিএসের ব্যাটারী ডাউন হইয়া গেছিলো। ব্যাকআপ দিতে পারতো না। কান্দে জোয়াল আলা বুড়া বলদের মত হাপাইতো। কয়েক মিনিট কারেন্ট সাপ্লাই দিয়াই চিৎ হইয়া থাকতো। আর কি করা। বাজার সদাই বাদ দিয়া টাকা জমাইয়া সিদ্ধান্ত নিলাম ব্যাটারী কিনমু নতুন একটা। ওমা!! দোকানে গিয়া শুনি বাজারে ব্যাটারী সাপ্লাই নাই। বনধ। ব্যাটারীর ফ্যাক্টরীর কর্মকর্তার লগে ভাও কইয়া ডিসকাউন্টে ২৯ প্লেটের একটা ব্যাটারী ১১ হাজার টাকা দিয়া কিন্ন্যা নিয়াইলাম। লাগাইলাম আইপিএসের লগে।
এইবার সারাদিন লাইট জ্বালাইয়া তাকাইয়া থাকি, দেখি কখন কারেন্ট যায়। তাইলে ব্যাটারী ঠিকমত চার্জ হইতাছে কিনা টের পাওন যাইবো। মোর জ্বালা!!! হালার কারেন্টই যায় না!!
আমিও ব্যাটারী কিনলাম আর দেশেও কারেন্ট ওভারলোডেট হইলো। এই দুঃখ রাখি কই?
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


