ইফতারের পর টিভিতে বসলাম ভালো কোন প্রোগ্রাম দেখবো বলে। যে চ্যানেলেই যাই সেখানেই "রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ" গানটা বাজছে। তারমানে এই গানের চোটে সব অনুষ্ঠানের "নেটওয়ার্ক বিজি"।
গেলাম মোবাইলের ব্যালেন্স লোড করতে। কিন্তু সেখানেও দোকানদারের ঝাড়ি খেলাম। আমাকে বলল, "ভাই লাইনে দাঁড়ান, আপনার আগে অনেকজন আছে"। দেখলাম বিশাল লাইন, দুই নাম্বার ওয়েতে দোকানদারের পুচকে ছোঁড়ার হাতে পাঁচ টাকা গুঁজে দিয়ে আগে ভাগে সিরিয়াল নিলাম। তারমানে এখানেও নেটওয়ার্ক বিজি।
তারপর গেলাম, মাংশের দোকানে। বহুত ক্যাচাল। কসাই মামার চেহারাই দেখা যাচ্ছে না। দুটো লাইন, একটা মানুষের আর একটা গরুর। একটা করে গরু জবাই হচ্ছে আর সেটা বানিয়ে লাইনে দাঁড়ানো মানুষদের কাছে বিক্রি করা হচ্ছে। তার মানে এখানেও কসাই মামার এর নেটওয়ার্ক বিজি।
তারপর গেলাম, বউকে নিয়ে গেলাম পার্সোনায় মেহেদী লাগাতে। হায় হায় এখানে আরো খারাপ অবস্থা। পুরা বেগতিক। আমি দুরে দাঁড়িয়ে দেখলাম আমার বউ বিউটি পার্লারের দরজাতেই ঢুকতে অনেক সময় নিলো অনেক কসরত করে। বিউটি পার্লারের সিড়িতে মহিলা আর মহিলা। কার আগে কে যাবে, ধস্তাধস্তি!! দুরে দাঁড়িয়ে সাস্থ্যবাতী (২৯ টা রোজাও কাবু করতে পারেনি
সেখান থেকে ফিরে আসার সময় মহল্লার ছোট ভাইদের সাথে দেখা। আমাকে দেখেই বুকে জড়িয়ে ধরে বলল, "বড় ভাই ঈদ মোবারক, কাল আইতাছি, সেলামী রেডী রাইখেন"। আমি ঝটকা টানে নিজেকে ছাড়িয়ে নিয়ে বললাম, "নেটওয়ার্ক বিজি, ঈদের পরে দেখা করিস"।
তারপর আর কি করা? বাসায় এসে পিসিতে ব্লগ খুলেই দেখি এখানেও একই অবস্থা। খালি ঈদ মোবারকের পোষ্ট। আর কোন কথা নেই। ঈদ মোবারকের জ্বালায় ব্লগের নেটওয়ার্কও পুরা বিজি।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


