ঠিক তখনই দেশবাসীর সামনে জলিল সাহেবের দলের রাজনৈতিক দৃঢ়তার আপেক্ষিকতাটা উম্মোচন হয়ে গেলো। কিন্তু সন্দেহটা থেকেই গেলো যে, আওয়ামীলীগের মত বড় একটি দলের ভিতরের অবস্থানটার সম্পর্কে। পরিষ্কার হয়ে গিয়েছিল যে, আওয়ামীলীগের তখনকার আন্দোলনের পর্দার ওপারটা ছিল ফাঁপা। অন্ত:সারশূণ্য। তবে এটা সত্য যে, তারা প্রশংসার দাবীদার একটা ভুয়া জিনিসকে কেন্দ্র করে তারা আন্দোলন চাঙ্গা করতে পেরেছিল। এখানে আওয়ামীলীগের জুড়ি মেলা ভার।
এরপরের সব তো আমরা জানিই। কেউ হলো নায়ক, কেউ হলো ভিলেন। কেউ ঢুকলো গর্তে আর কেউ আকাশের চাঁদ হাতে পেল। বিপুল এ বিজয় ফর্মুলার কাহীনি নিয়ে চোখ কপালে তুলে স্তম্ভিত মুখে হা করে থেকেছে সবাই কিন্তু কোন প্রশ্নই দাঁড়-ই করাতে পারেনি কেউ। এমন ফলাফল সম্পর্কে আওয়ামীলীগের কেউ নির্বাচনের পূর্বে ভেবেছিল বা চিন্তা করেছিল বা নিশ্চিত ছিল, সেটা বলা যায় না। "কোথাও কোন কারচুপি নেই, সব কিছু চোখের সামনে দেখা, স্বরণকালের স্বচ্ছ নির্বাচন, বাংলার মানুষের সঠিক সিদ্ধান্ত" এমন নানা উপাধিতে ভুষিত হলো সেই নির্বাচন।
সেই জলিল সাহেব এখন বললেন, "ক্ষমতায় আসার পিছনে এবং এ বিপুল বিজয়ের পিছনে একটা সমোঝতা ছিল"। কিন্তু তার এই বক্তব্য তো বিজয়ী আওয়ামীলীগকে বিব্রতকর অবস্থায় ফেলেছে। এবং এর ফলে দলের অন্যান্য নেতা-নেত্রীদের উৎকন্ঠা দেখে মনে হচ্ছে, তারা কিছু লুকিয়ে রাখতে চেয়েও যেন পারছেন না। তাহলে সত্যিই ভিতরে কিছু কি আছে? আরেক দায়িত্বশীল নেতা জলিল সাহেবকে উদ্দেশ্য করে বলেছেন, "আরো এখনও চার বছর আছে, ওনার মন্ত্রী হওয়ার সময় তো শেষ হয়ে যায়নি।"
তবে কি আজ জলিল সাহেবের পাতে কম পড়েছে বলে তিনি আজ সরব? এমন পাতে তো কম অনেকেরই পড়েছে। বর্ষীয়ান নেতাদের অনেকেরই মন্তব্যে ইদানিং এমন অধৈর্য্যে প্রমান পাওয়া যাচ্ছে। হয়ত সেক্ষেত্রে জলিল সাহেব একটু অগ্রজ-ই বটে। সার্বিক অবস্থাদৃষ্টে, জলিল সাহেবে ভাষ্যমতে এ বিশাল কল্পনাতীত বিজয়ের সহায়ক শক্তি ছিল। আর যদি থেকেই থাকে তবে সেটা কি?
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০০৯ সকাল ৯:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


