somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্লাসে বসে রচিত কাব্য!

১৬ ই জুন, ২০১০ রাত ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্লাসের একদম লাস্ট বেঞ্ছের একদম কোনায় বসে ঝিমাইতেছি। এখন সময় ১১.২০। ক্লাস সেষ হতে ১২ টা বাজবে। বহুদুর হতে ফুরিয়ারের পাচ্যাল মাঝে মাঝে শোনা যাচ্ছে।অনেক্ষন যাবৎ বোর্ডে স্যার হাবিজাবি কি সব আকিবুকি করছেন। সবাই ভ্যাবদা মে্রে বোর্ডের দিকে আছে। কেউ কিছু বুঝতেছে কিনা বুঝতে পারছি না।কিযে বুঝি তাও বুঝি না,কিযে বুঝি না তাও বুঝি না। অবস্থা খুবই করুন। আজকে ক্লাসের সবচে পড়ুয়া ছেলেটাও চুপ মেরে আছে। আজকে তার মাথায় কোন প্রশ্ন খেলা করছে না।
এখনও অনেক সময় পার করতে হবে। তাই খাতাটা বের করে এই লিখাটা শুরু করলাম। এমন একটা ভাব নিচ্ছি যেন খুব মনোযোগ দিয়ে লেকচার তুলছি। কাব্যের মাঝে মাঝে দু একটা ফুরিয়ারের ছবিও আকছি। ভালই তো লাগছে। কে বলে বুয়েটের ক্লাস খুব বোরিং!!!!(except keyboard)

আমার পাশে এখন বসে আছে ক্লাস উদীয়মান পুংটা ছেলেটা। আগে ছেলেটা ভালই ছিল, কিন্তু ইদানিং সে ভিস্তা বাদ দিয়ে মাথায় লিনাক্স সেটাপ দিছে। তার জন্য দরকারি সব সফটওয়্যার অবশ্য আমিই সরবরাহ করে থাকি। সবই ঠিক আছে মাগার মাঝে মাঝে স্ট্যাক ওভারফ্লো করে আর কি।

কোন কাজ পাচ্ছি না। কিছু একটা করা দরকার।

একটা কাজ করি মেয়েরা কে কি করছে সেইটা গবেষনা করি। দেখা যাক ডিবাগ করে কিছু পাওয়া যায় নাকি………
হহহহম… একটা ভালো পয়েন্ট পেয়ে গেলাম। স্যার এর দাঁড়িয়ে থাকার কৌনিক অবস্থানগত কারনে বেশীর ভাগ মেয়ে লেকচার তুলতে হিমশিম খাচ্ছে। সুন্দর দৃশ্য।
আরেকটা সুন্দর দৃশ্য দেখছি। দৃশ্যটির দিকে তাকিয়ে একটা কবিতা লিখে ফেললাম,
তুমি না থাকলে
তুমি না থাকলে ক্লাসরুম এত মিস্টি হত না
তুমি না থাকলে ওয়াই-ফাই এলেও প্রক্সি(172.16.101.3) আসত না।
তুমি না থাকলে……
হ্যালো এটা কি “1010 1100 0010 0010 1000”.........

প্লিজ, ওটার বাইনারির ভ্যালু বের করতে যাবেন না।

সুন্দর দৃশ্যগুলো কেন এত সুন্দর হয়? আচ্ছা সুন্দর কিসের ফাংশন? এর ফুরিয়ার করলে কি হবে? নাহ থাক বেশী দূর যাব না। সিস্টেম হ্যাং করতে পারে।

একটা কাল্পনিক ছবি আকি।নিজেকে কাল্পনিক একটা মুহুর্তে নিয়ে যেতে চাই। দেখি কেমন হয়ঃ

নদীর তীর। নিকষ কালো অন্ধকার রাত। আকাশে মিটিমিটি তারা। মৃদুমন্দ দক্ষিনা বাতাস বইছে। একটি গ্রাম্য হাট। মানুষের কোলাহল, ব্যস্ততা, দিন শেষে ক্লান্ত যুবকের ঘরে ফেরা। বাউল কন্ঠে মনপুরা গান শুনতে পাচ্ছি। তাকে ঘিরে শ্রোতাদের মুগ্ধ চোখ। এইত আমি এখানে। আমার সামনে কুপির আলোতে ক্লান্ত দোকানদার চায়ের কাপে পানি ঢালছে। কাপের টুনটান শব্দ হচ্ছে
নদীর পারে দাড়িয়ে থাকা একটি নারীর প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। বাতাসে তার এলোমেলো চুল উরছে। নদীর কুৎসিত কালো দিগন্তের দিকে তাকিয়ে আছে সে। চোখে তার অতীতের স্বপ্ন। তার মুখের একটা নতুন অবয়ব দিতে চেষ্টা করছি, কিন্তু পারছি না। বাড়ে বাড়ে আমি হেরে যাই ঠিক এইখানে।

প্রতিবার দৃশ্যগুলো সাজানোর সময় ঠিক এইখানটাতে আমি শুধুই তোমাকে দেখতে পাই। এ আমার অক্ষমতা।
…………………
ক্লাস শেষ।




সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১০ রাত ১০:৪১
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গুপ্তদের সকল অপকর্মের তদন্ত হোক....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:৪৮


সময় যত যাচ্ছে, ততই বেরিয়ে আসছে অস্বস্তিকর সত্য!
সময় গড়িয়ে যাচ্ছে- আর অতীতের অনেক ঘটনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

বিভিন্ন ভিডিও ফুটেজ, সাক্ষ্য ও তথ্য সামনে আসছে-
যেখানে দেখা যাচ্ছে, আওয়ামী... ...বাকিটুকু পড়ুন

হযরত ইব্রাহীমের (আ.) কুরাইশ আহলে বাইতের মধ্যে হযরত আলীর (রা.) মুসলিম বিশ্বের নেতৃত্বের সময় সবচেয়ে কম

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৮ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:৫৯



সূরাঃ ২ বাকারা, ১২৪ নং আয়াতের অনুবাদ-
১২৪। আর যখন তোমার প্রতিপালক ইব্রাহীমকে কয়েকটি বাক্য (কালিমাত) দ্বারা পরীক্ষা করেছিলেন, পরে সে তা পূর্ণ করেছিল; তিনি বললেন নিশ্চয়ই আমি তোমাকে... ...বাকিটুকু পড়ুন

শিক্ষকের মর্যাদা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১:২৩


কবিতাটার কথা কি মনে আছে? বাদশাহ আলমগীর একদা প্রভাতে গিয়ে দেখলেন, শাহজাদা এক পাত্র হাতে নিয়ে শিক্ষকের চরণে পানি ঢালছে, আর শিক্ষক নিজ হাতে নিজের পায়ের ধূলি মুছে সাফ... ...বাকিটুকু পড়ুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।

লিখেছেন রাবব১৯৭১, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত এক দশকে ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে... ...বাকিটুকু পড়ুন

অদৃশ্য ছায়া: সমুদ্রের সাক্ষী

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৬



ঢাকার বনানীর সেই ক্যাফেতে বৃষ্টির শব্দ এখন আরও তীব্র। আরিয়ান তার কফির মগে আঙুল বোলাচ্ছিল, তার চোখ দুটো ক্লান্ত কিন্তু তীক্ষ্ণ। সাঈদের দিকে তাকিয়ে সে নিচু গলায় বলতে শুরু করল,... ...বাকিটুকু পড়ুন

×