somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১৩নং বাস এবং একজন কাকু’র লুলামি!

২০ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাস তিনেক আগের ঘটনা।টিউশনির সুবাদে তখন আমাকে মোহাম্মাদপুর যেতে হত। আজীমপুর থেকে মোহাম্মাদপুর এই রুটে একমাত্র বাস হল ১৩নং বাস। বড়ই বিচিত্র এবং বড়ই জঘন্য একটি বাস। একমাত্র বাস সার্ভিস হবার কারনে মোটামুটি সব ক্লাসের লোকজনই এই বাসে চরে। সেজন্য মাঝে মাঝেই বিচিত্র সব সমস্যার উৎপত্তি হয় এই বাসে। আমি প্রাণ ভরে সেগুলোর মজা উপভোগ করতাম।

এইরকম কোন একদিনের গল্প বলি।

বাসে একদম পেছনের সিটে বসে আছি। নীলখেতের জট্টিল এন্ড কঠিন জ্যামে আধা ঘন্টা ধরে আটকা পরে আছি। প্রচন্ড গরমে মন মেজাজ হট হয়ে যাচ্ছে। মনে হচ্ছে কাউরে ধরে কিলাই। এদিকে বাসে লোক তুলেই যাচ্ছে। মনে হচ্ছে 7-zip দিয়ে কম্প্রেশন করে মানুষ তুলছে।

অবস্থা যখন এইরকম শোচনীয় ঠিক এমন একটা সময়ে আমাদের গল্পের কাকু বাসে উঠলেন। মধ্যবয়সী একজন মানুষ। মাথায় স্টেডিয়াম মার্কা টাক।চেহারার মধ্যে একটা মায়া আছে। দেখলেই মনে হয় ওনার নাইন-টেনে পড়ুয়া একটা মেয়ে আছে। যে মেয়ে পড়াশুনা ঠিকভাবে করে না। তাকে পড়ানোর জন্য একজন ভাল ম্যাথ টিচার দরকার। টিচার বুয়েটের হলে ভাল হয়, কিন্তু তাকে অবশ্যই ফিমেল হতে হবে। তিনি কোন ঝুকি নিতে চান না।কারণ তার আগের টিচার মেয়েকে পড়াশুনার পাশাপাশি অন্যান্য জ্ঞান দিতে আরম্ভ করেছিল।…………………………

কাকু বাসে উঠেই ড্রাইভার সিটের পিছনে পজিশন নিলেন। প্রচন্ড ভীড়ে আর তেমন কিছু বুঝতে পারলাম না। সিটি কলেজের সামনে এসে বাস থেমেছে। একজন জনৈকা ভদ্রমহিলা বাসে উঠলেন। বাসের দরজার সামনে এত ভীড় যে তিনি হিমসিম খাচ্ছিলেন। আমাদের কাকু অত্যন্ত সহৃদয়বান। তিনি নিজে দায়িত্ব নিয়ে দরজার সামনের মানুষজনকে সরিয়ে ভদ্রমহিলার জন্য জায়গা করে দিলেন।উনার প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেল।আজকাল এমন মানুষ আর দেখা যায় না।আমাদের কাকু ভদ্রমহিলার সাথে গল্প করা শুরু করে দিলেন।

কিছুক্ষন পর ভদ্রমহিলা নেমে গেলেন। আমাদের কাকু একটু একা হয়ে গেলেন মনে হল। বাসে এইবার তিনজন মহিলা যাত্রী উঠল।কাকু তাড়াতাড়ি করে তাদের জন্য সিট ম্যানেজ করার দায়িত্ব নিলেন। কিছু পাবলিক মহিলা সিটে বসে ছিল। কাকু তাদের তুলে দিল। সিটে মহিলারা বসে পড়ল। কাকু তাদের সাথেও গল্প করা শুরু করে দিল।
তখন পর্যন্ত কাকু’কে আমার অন্য কিছু মনে হয় নি।স্বাভাবিক ধরে নিয়েছিলাম।

কিছুক্ষন পর আনেক যাত্রী বাস থেকে নেমে গেল। অনেক সিট ফাকা হয়ে গেল। আমি পিছন থেকে কয়েক সিট সামনে এসে বসলাম। আরো কিছু মহিলা যাত্রী বাসে উঠল। কাকুর কর্মকান্ড দেখে এইবার আমার সন্দেহ ঘনীভুত হল। তার কর্মকান্ডের একটা ডেমো ভার্সন আপনাদের দেখাইঃ “আপা আসেন এখানে বসেন।““এখানে সিট খালি আছে”। “ভাই আপনি সিটটা একটু ইন্টারচেঞ্জ করেননা”

পিছনে এত সিট খালি থাকা সত্বেও কাকু সামনেই দাঁড়িয়ে রইলেন। আপাদের সাথে গল্প চালিয়ে গেলেন। আমি অবশেষে নিশ্চিত হলাম আমাদের কাকু একজন গ্রেট লুল।
১২টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গুপ্তদের সকল অপকর্মের তদন্ত হোক....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:৪৮


সময় যত যাচ্ছে, ততই বেরিয়ে আসছে অস্বস্তিকর সত্য!
সময় গড়িয়ে যাচ্ছে- আর অতীতের অনেক ঘটনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

বিভিন্ন ভিডিও ফুটেজ, সাক্ষ্য ও তথ্য সামনে আসছে-
যেখানে দেখা যাচ্ছে, আওয়ামী... ...বাকিটুকু পড়ুন

হযরত ইব্রাহীমের (আ.) কুরাইশ আহলে বাইতের মধ্যে হযরত আলীর (রা.) মুসলিম বিশ্বের নেতৃত্বের সময় সবচেয়ে কম

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৮ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:৫৯



সূরাঃ ২ বাকারা, ১২৪ নং আয়াতের অনুবাদ-
১২৪। আর যখন তোমার প্রতিপালক ইব্রাহীমকে কয়েকটি বাক্য (কালিমাত) দ্বারা পরীক্ষা করেছিলেন, পরে সে তা পূর্ণ করেছিল; তিনি বললেন নিশ্চয়ই আমি তোমাকে... ...বাকিটুকু পড়ুন

শিক্ষকের মর্যাদা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১:২৩


কবিতাটার কথা কি মনে আছে? বাদশাহ আলমগীর একদা প্রভাতে গিয়ে দেখলেন, শাহজাদা এক পাত্র হাতে নিয়ে শিক্ষকের চরণে পানি ঢালছে, আর শিক্ষক নিজ হাতে নিজের পায়ের ধূলি মুছে সাফ... ...বাকিটুকু পড়ুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।

লিখেছেন রাবব১৯৭১, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত এক দশকে ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে... ...বাকিটুকু পড়ুন

অদৃশ্য ছায়া: সমুদ্রের সাক্ষী

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৬



ঢাকার বনানীর সেই ক্যাফেতে বৃষ্টির শব্দ এখন আরও তীব্র। আরিয়ান তার কফির মগে আঙুল বোলাচ্ছিল, তার চোখ দুটো ক্লান্ত কিন্তু তীক্ষ্ণ। সাঈদের দিকে তাকিয়ে সে নিচু গলায় বলতে শুরু করল,... ...বাকিটুকু পড়ুন

×