somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুঃস্বপ্ন এবং মাগুর মাছ

০৪ ঠা জুলাই, ২০১১ রাত ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময় বিকাল ৪টা

নেই কাজ তো ভেরেন্ডা ভাজ। আমার এখনকার কাজ হচ্ছে ভেরেন্ডা ভাজা। একটা রিকশা নিলাম। ধানমন্ডি লেকে যাব। ওখানে দেখার মত অনেক অপ্রাসঙ্গিক দৃশ্য পাওয়া যাবে।

রিকশা চালক মামা এক হাতে বিড়ি খাচ্ছেন আর একহাতে রিকশা চালাচ্ছে্ন।চরম স্টাইল। মামার বিড়ির গন্ধে আমার দুনিয়া অন্ধকার হয়ে যাচ্ছে। মামারে বললাম মামা, হাতের বিড়িটা দাও দুটান মেরে দেখি কেমন লাগে। মামা কিছুক্ষন ভ্যবাচেকা খেলেন মনে হয়।পরক্ষনেই মামা মাথা ঘুরিয়ে দাত খিচিয়ে একটা হাসি দিলেন।

মামার বিড়ি এখন আমার হাতে। আকিজ বিড়ি। অর্ধেকটা তিনি খেয়েছেন। বাকি অর্ধেকটা একান্তই আমার। বিড়ির উপর লেখা আছে, আকিজের এক নম্বর বিড়ি। চোখ বুজে দিলাম টান, আকিজের একনম্বর বিড়ির ফিলিংস বোঝা দরকার।

আমার মাথার ইন্টারাপ্ট হ্যান্ডালার গুলো এলোমেলো হয়ে গেল। ক্লক সাইকেল র‌্যনডম ভারিয়াবল এর মত মনে হচ্ছে। চোখের সামনে দেখি লাল-সবুজ LED বাতি গুলা জলে আর নেভে। এর পরের টান দেয়ার সাহস হল না।

মামারে বললাম, মামা চরম জিনিস তো। মামার কাছ থেকে আরও ২টা আকিজ বিড়ি নিয়ে রাখলাম। রুমে বসে এই জিনিস টেস্ট করা দরকার।

নিউমার্কেটে এসে চরম জ্যামে পড়লাম। খারাপ লাগছে না ।আজকে জ্যাম ভালোই লাগছে। কিন্তু মাথা কিঞ্ছিত গোলমাল মনে হচ্ছে। গতরাত্রে আবজাব সব স্বপ্ন দেখেছি।

স্বপ্নে দেখলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে। স্বপ্নে তার দেখা পেয়ে বড়ই পুলক অনুভব করলাম। দেখি রবি ঠাকুর আমার কম্বল গায়ে জড়িয়ে বিছানায় শুয়ে আছেন। স্বপ্নের মধ্যেই ধাধায় পরে গেলাম। মনে মনে ভাবলাম শালা আমার দুই হাজার টাকা দামের কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে। কিন্তু উঁনাকে তো আর বেশী কিছু বলাও যাচ্ছে না।

যা দেখছি তা সত্যি কিনা পরীক্ষা করার জন্য স্বপ্নের মধ্যেই গায়ে চিমটি কাটলাম। সমস্যা হল, আমি স্বপ্নের মধ্যে ব্যথাও পেলাম। সত্যি হোক আর মিথ্যা হোক, ওঁনার সাথে মোলাকাতের সুযোগ আর পাব না।

ভাবলাম, এই সুযোগে ওঁনার একটা ইন্টারভিউ নেয়া যাক।
আমি লম্বা একটা সালাম দিলাম ওঁনাকে।

সালামের জবাবে উঁনি বললেন, মরণ রে, তুহু মম শ্যাম সম! হতাশ হলাম, রবি বাবু কি গঞ্জিকা সেবন করেছেন নাকি।
তারপর উনি চোখ বন্ধ করে কিযেন ধ্যানে মগ্ন হলেন।

কিছুক্ষন পর রবিবাবু ধ্যান ভংগ করে উঠে বসলেন। খুব শান্ত ভঙ্গিতে তিনি বলতে লাগলেন,

তোমাদের পানে চাহিয়া বন্ধু,
আর আমি জাগিব না।
কোলাহল করি সারা দিনমান,
কারো ধ্যান আমি ভাঙ্গিব না।

মাথা মুন্ডু কিছুই বুঝলাম। আমার আবারও মনে হল, রবি বাবু কি গঞ্জিকা সেবন করেছেন নাকি?

আমার মনের কথা রবিবাবু মনে হয় বুঝতে পারলেন। তিনি হঠাৎ খেপে গেলেন। একটা ধারাল এন্টিকাটার নিয়ে তেড়ে আসলেন আমার দিকে।

ঠিক এইসময় স্বপ্ন ভেঙ্গে গেল। কি ভয়ানোক ব্যাপার।

তারপর থেকেই মাথা গোলমাল। চোখের সামনে খালি মাগুর মাছ দেখতেছি। বড় বড় মাগুর মাছ।
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×