somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টিপাইমুখ নিয়ে ভারতের ব্যাখ্যায় সন্তুষ্ট: গওহর

০৫ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন: টিপাইমুখ বাঁধের বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, তাতে সরকার পুরোপুরি সন্তুষ্ট। এ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপি আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার পর গওহর রিজভী সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
ভারতের মণিপুর রাজ্যে প্রস্তাবিত টিপাইমুখ বহুমুখী জলবিদ্যুৎ প্রকল্পের ব্যাপারে জানতে চাইলে গওহর রিজভী বলেন : সাম্প্রতিককালে টিপাইমুখ বাঁধ নিয়ে দেশে অনেক বিতর্ক ও অপপ্রচার হয়েছে। এ বিষয়ে বাংলাদেশের প্রতিনিধি দল ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। ভারতের প্রধানমন্ত্রী প্রতিনিধি দলকেআশ্বস্ত করেছেন যে, টিপাইমুখে এমন কোনো পদক্ষেপ নেওয়া হবে না, যাতে বাংলাদেশের কোনো ধরনের ক্ষতি হয়। এই আশ্বাসের পাশাপাশি তিনি প্রয়োজনে বাংলাদেশের বিশেষজ্ঞদের নিয়ে করা প্রতিনিধিদলকে ভারতে স্বাগত জানিয়েছেন।
গওহর বলেন, ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, প্রয়োজন হলে টিপাইমুখের ওই প্রকল্প থেকে যৌথ বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশ বিদ্যুৎ পেতে পারে। সবচেয়ে বড় কথা হলো ভারতের পক্ষ থেকে পুরোপুরি আশ্বাস দিয়ে বলা হয়েছে, প্রকল্পটিতে সেচকাজের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শুধু জলবিদ্যুতের জন্য বাঁধ হবে। তিনি বলেন, যেহেতু প্রকল্পটিতে বিদ্যুৎ উত্পাদনের জন্য বাঁধ ও জলাধার হবে, তাই সারা বছরই ভারত পানি ছাড়বে। কাজেই এ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।
বাংলাদেশ যেহেতু সন্তুষ্ট, সে ক্ষেত্রে আর কোনো বিশেষজ্ঞ দল পাঠানো হবে কি না, এমন প্রশ্নের উত্তরে গওহর রিজভী বলেন, প্রয়োজন হলে নিশ্চয় যাবে। ভারত আশ্বস্ত করেছে, ক্ষতিকর কিছু করবে না।
টিপাইমুখ থেকে যৌথ বিদ্যুৎ কীভাবে পাওয়া যাবে, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, দেশে বিদ্যুতের ঘাটতি রয়েছে। টিপাইমুখ প্রকল্পে বিদ্যুৎ উত্পন্ন হবে। ভারত প্রকল্পটিতে যৌথ বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছে। বাংলাদেশ যদি ওই প্রকল্পে যৌথভাবে বিনিয়োগ করে, তবে সমতার ভিত্তিতে বিদ্যুৎ পাওয়া যাবে। এ ক্ষেত্রে বাংলাদেশকেই সিদ্ধান্ত নিতে হবে।
১৮টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×