somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছাগুদের জাবি উপাচার্যের চারিত্রিক সনদপত্র !!! (ছাত্রলীগ এ কাজ করতে পারে বিশ্বাস করি না : জাবি উপাচার্য)

১০ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছাগুদের জাবি উপাচার্যের চারিত্রিক সনদপত্র !!! (ছাত্রলীগ এ কাজ করতে পারে বিশ্বাস করি না : জাবি উপাচার্য)
ভাই শুরুতেই শিরোনামটা পড়ে নিজের ভেরত যে প্রতিক্রিয়া হয়েছিল তা ভাষায় প্রকাশ করা সম্ভব হবে না। এরপরই মনে হলো যে কোথায় গিয়ে দাড়িয়েছে আমাদের দেশের দলীয়করণ...... একজন শিক্ষক এতটা নীচে নামতে ওহ! এ আমরা কোন দেশে আছি????
পুরোটা খুলে বলতে পারলাম না....কারন......সাম্প্রতিক ঘটনাবলী.............
নিচে পুরো নিউজটা দিলাম......

ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ হত্যাকাণ্ডে ছাত্রলীগ জড়িত। কিন্তু এ তথ্যকে উড়িয়ে দিয়ে তাকে নিছক প্রচারণা দাবি করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবীর বলেছেন, ছাত্রলীগ এ কাজ করতে পারে তা আমি বিশ্বাস করি না।
দুপুরে জরুরি কাজে ঢাকা যাবার পথে বাংলানিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেন উপাচার্য।
তিনি বলেন, ‘ছাত্রলীগ জড়িত বলে যে অভিযোগ বিভিন্ন মিডিয়ায় করা হচ্ছে তা অপপ্রচার।’ জাবি ক্যাম্পাসে জুবায়ের হত্যাকাণ্ডে ছাত্রলীগ জড়িত নয়, সংগঠনের কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতির এ বক্তব্যের সাথে একমত পোষণ করে তিনি বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কোনো কমিটি নেই। তাদের কোনো কার্যক্রম নেই।’
এরা ছাত্রলীগের সঙ্গে কোনোভাবেই সংশ্লিষ্ট না। ছাত্রলীগের কোনো কর্মী এরকম জঘন্য ঘটনা ঘটাতে পারে না বলেই আমি বিশ্বাস করি’।
হত্যাকাণ্ডে জড়িত ছাত্রলীগের একটি অংশকে গণমাধ্যমে উপাচার্যপন্থী বলে উল্লেখ করায় বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, ‘এই ক্যাম্পাসে উপাচার্য গ্রুপ বলে কোনো গ্রুপ নেই।’
তিনি বলেন, ‘ছাত্রলীগের কোনো পক্ষকে সমর্থন দেওয়ার প্রশ্নই ওঠে না। বরং ছাত্রলীগের বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে তা কঠোরভাবে দেখা হয় বলেও দাবি তার। অতীতে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে তাঁর প্রশাসনের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি।
মঙ্গলবার বিভিন্ন গণমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ‘উপাচার্য গ্রুপ’ নামে পরিচিত অংশের কর্মীদের হামলায় জুবায়ের নিহত হয়েছে বলে খবর প্রকাশিত হলে এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে উপাচার্যের মুখোমুখি হয় বাংলানিউজ।
উপাচার্য বলেন, ‘প্রাথমিক তদন্তে যে তিনজনের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে তাদের সবাইকে চিরতরে ক্যাম্পাস থেকে বহিষ্কার করা হয়েছে। অন্যদের বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া গেলে তাদেরকেও চিরতরে বহিষ্কার করা হবে ।
তিনি আরও দাবি করেন, হত্যাকাণ্ডের পরপরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার ফলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ ফিরে এসেছে।
বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে ক্লাস ও পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হয়েছে দাবি করে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করেন উপাচার্য।
প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র ও ছাত্রলীগের সাবেক কর্মী জুবায়েরকে রোববার সন্ধ্যায় শহীদ রফিক-জব্বার হলে কুপিয়ে জখম করে ছাত্রলীগ কর্মীরা। সোমবার ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

লিঙ্ক
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×